চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচে হোঁচট খেলেও চূড়ান্ত পর্বে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 পূর্বাহ্ন 03, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও ইকুয়েডর দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিক ফুটবলের প্রাক-বাছাইয়ে শেষ ম্যাচে পয়েন্ট হারালেও চূড়ান্ত বাছাইপর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। প্রথম ম্যাচে হোঁচটের পর টানা দুই খেলায় জয় তুলে আলবিসেলেস্তেরা ঘুরে দাঁড়ায়। শেষ ম্যাচে উরুগুয়ের সঙ্গে পয়েন্ট হারালেও শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাচ্ছে ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণজয়ী যুব দল।

এস্তাদিও মিসায়েল ডেলগাডো স্টেডিয়ামে শনিবার ভোরে উরুগুয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে আর্জেন্টিনা। আকাশী-নীলদের হয়ে গোল তিন করেন বালতাসার লুইস গ্যালেগো রদ্রিগেজ, অ্যারন ফ্যাকুন্ডো কুইরোস ও ফ্রান্সিসকো অগাস্টিন গঞ্জালেজ। উরুগুয়ের পক্ষে গোল করেন লুসিয়ানো রদ্রিগেজ, সেজার আরাউজো ও মাতিয়াস আবল্ডো।

ভেনেজুয়েলার মাঠে পূরো ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখায় উরুগুয়ে। ২৩টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে। অন্যদিকে আর্জেন্টিনার ১৮ শটের মধ্যে ৬টি ছিল লক্ষ্যে।

আলবিসেলেস্তেদের শুভ সূচনা এনে দেন রদ্রিগেজ। চার মিনিট পর আবারও জালের দেখা পায় আর্জেন্টিনা। অ্যারন ফ্যাকুন্ডোর গোলে ১১ মিনিটে ২-০ গোলে তারা এগিয়ে যায়।

১৯ মিনিটে উরুগুয়ের লুসিয়ানো রদ্রিগেজের গোলে ব্যবধান কমে স্কোর দাঁড়ায় ২-১তে। কিন্তু ২৫ মিনিটে তা ৩-১ ব্যবধানে নেন আর্জেন্টিনার গঞ্জালেজ। প্রথমার্ধে ৪১ মিনিট পর্যন্ত ব্যবধানটাও এমন ছিল। তবে বিরতির আগে আর্জেন্টিনার জালে দ্বিতীয়বার বল জড়ান আরাউজো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জয়ের সন্ধানে থাকে দুই দল। ৬১তম মিনিটে মাতিয়াসের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। শেষ পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা পায়নি। গ্রুপপর্বের নিয়ম রক্ষার ম্যাচে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের মাশ্চেরানোর দল।

লাতিন অঞ্চল থেকে প্যারিস অলিম্পিক বাছাইয়ে দশ দল দুগ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে। প্রতি গ্রুপের শীর্ষ দুদল উঠেছে বাছাইপর্বের চূড়ান্তপর্বে। গ্রুপ ‘এ’ থেকে ব্রাজিলের সঙ্গে পরের রাউন্ডে গেছে স্বাগতিক ভেনেজুয়েলা। ‘বি’ গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী প্যারাগুয়ে।

Tags: আর্জেন্টিনাউরুগুয়েপ্যারাগুয়েপ্যারিস অলিম্পিক-২০২৪ব্রাজিলভেনেজুয়েলালিড স্পোর্টস
Previous Post

ছুটির দিনে প্রাণ পেলো বই মেলা

Next Post

গ্রিনউডকে ‘ধর্ষক’ বলার দায়ে অভিযুক্ত বেলিংহ্যাম

Next Post
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিনউডকে ‘ধর্ষক’ বলার দায়ে অভিযুক্ত বেলিংহ্যাম

বাংলাদেশের একজন নারী নেতা, পরিপাটি পোশাক ও গহনা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মশ্রী বন্যাকে সংবর্ধনা দেবে সংগীত সংগঠন সমন্বয় পরিষদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT