চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন জার্সি, নতুন নেতৃত্বে সিলেটের প্রথম জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সিলেটের ক্রিকেট দল জয়ের উদযাপন করছে, খেলোয়াড়রা হাসছে ও একে অপরকে জড়িয়ে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসরের শুরুটা ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। নিজেদের প্রথম পাঁচ ম্যাচেই হেরে বসেছে। ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে সুরমাপাড়ের দলটি। নতুন জার্সি ও নতুন নেতৃত্বে খেলতে নেমে দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়েছে।

ভাষার মাসকে শ্রদ্ধা জানিয়ে সিলেটের ২০টি ঐতিহ্যকে ফুটিয়ে তুলে বানানো সবুজ রঙের বিশেষ এক জার্সি পরে ঢাকার বিপক্ষে নেমেছে সিলেট। অন্যদিকে দলটির অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে দ্বিতীয়বারের মতো জয়ী হয়ে পেয়েছেন সংসদের হুইপের দায়িত্ব। দায়িত্ব পালনে বিপিএল ছেড়েছেন তিনি। পরিবর্তে এই ম্যাচ থেকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের ব্যাটে আমন্ত্রণ জানায় দুর্দান্ত ঢাকা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে স্বাগতিক দল। জবাবে নেমে ৯ উইকেটে ১২৭ রানে থামে ঢাকার ইনিংস।

সিলেটের শুরুটাও ভালো হয়নি খুব একটা। ১৩ রানে ৩ ব্যাটারকে হারায় তারা। ব্যর্থ হয়েছেন তিন টপঅর্ডার শামসুর রহমান, নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। পরে সামিত প্যাটেলকে নিয়ে হাল ধরেন মোহাম্মদ মিঠুন।

সিলেটের হয়ে দুই ব্যাটার উল্লেখযোগ্য রান পেয়েছেন। ৩২ বলে ৩২ রান করে ফিরেছেন সামিত। চারটি চার ও তিন ছক্কায় ৪৬ বলে ৫৯ রান করে মিঠুন ফিরে যান। শেষদিকে আরিফুল হক ৯ বলে ২১ রান করেন।

ঢাকার হয়ে শরীফুল নেন ৪ উইকেট। আরাফাত সানি ২টি এবং তাসকিন ও উসমান কাদির একটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে রিচার্ড এনগারাভার তোপের শিকার হয় ঢাকা। ১৯ রানে দুই ব্যাটার হারায়। ফিরে যান সায়েম আইয়ুব ও নাঈম শেখ। তৃতীয় উইকেট জুটিতে ৩১ রান তোলেন সাইফ হাসান ও অ্যালেক্স রোস। ১৯ বলে ১৭ রান করে সাইফ ফিরে গেলে জুটি ভাঙে। অ্যালেক্স রোসও ফিরে যান ১৮ বলে ২০ রান করে।

ব্যাটারদের ব্যর্থতার মাঝে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন পেসার তাসকিন আহমেদ। ছয়টি চারে ১১ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। বাকিদের কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি।

সিলেটের হয়ে এনগারাভা নেন ৪ উইকেট। রেজাউর রহমান রাজা ২টি এবং নাঈম হাসান ও বেনি হাওয়েল নেন একটি করে উইকেট।

Tags: তাসকিনদুর্দান্ত ঢাকাবিপিএল-২০২৪মিঠুনলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
Previous Post

ডাবল সেঞ্চুরির কাছে জয়সওয়াল, বড় সংগ্রহের পথে ভারত

Next Post

টমটমের ধাক্কায় বাবা-ছেলে নিহত

Next Post

টমটমের ধাক্কায় বাবা-ছেলে নিহত

জনপ্রিয় অভিনেতা হাসিমুখে দর্শকদের সাথে, উৎসবমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতিতে থিতু হতে সিনেমাকে বিদায়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT