চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিতে থিতু হতে সিনেমাকে বিদায়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
জনপ্রিয় অভিনেতা হাসিমুখে দর্শকদের সাথে, উৎসবমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দায় নয়, এবার বাস্তবে জনতার নেতা হওয়ার দৌড়ে সামিল ভারতীয় দক্ষিণী সুপারস্টার বিজয়! শুক্রবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করলেন নতুন রাজনৈতিক দলের নাম! 

তামিলনাডুর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে বিজয় নিজের দলের নাম রেখেছেন ‘তমিঝা ভেট্রি কাজগম’  (টিভিকে)। অভিনেতার দলের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে যেন পুরো দক্ষিণ ভারতে তার ভক্তরা উদযাপনে মেতে ওঠে! এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

নতুন দল গঠন করে রাজনীতির ময়দানে পা রাখায় বেজায় আনন্দিত তামিল ভাষাভাষি মানুষ। সংবাদে বিজয় ভক্তদের রাস্তায় নেমে আতশবাজি ও সাধারণের মধ্যে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। তারা সবাই মনে করছেন, নেতা বিজয়ের কাছ থেকে সিনেমার মতো বাস্তবেও নতুন দিনের দিশা পাবে জনতা!

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন বিজয়, জনসভায় বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ তবে যারা বিজয়কে পর্দায় দেখেই অভ্যস্ত, তার অভিনয়ের দারুণ ভক্ত হয়ে গেছেন; তাদের জন্য কিছুটা দুঃসংবাদও থাকলো এদিন! কেননা, রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে সামনে আর সিনেমাতে দেখা যাবে না এই ‘থেরি’ তারকাকে!

শুধু দক্ষিণ ভারত নয়, সর্বভারতীয় সিনেমার বক্স অফিসেই দাপট দেখিয়ে যাচ্ছেন বিজয়। সর্বশেষ তার ‘লিও’ সিনেমাটিও টেক্কা দিয়েছে জওয়ান, পাঠানের মতো সিনেমাকেও! ক্যারিয়ারের একেবারে চূড়ান্ত সময়ে সিনেমা ছেড়ে দেয়ার সিদ্ধান্তে কিছুটা হতাশ তার অনস্ক্রিন ভক্তরা!

বর্তমানে এই নায়ক ‘গ্রেটেস্ট অব অল টাইম’ (গোট) সিনেমার শুটিং করছেন। তিনি জানিয়েছেন, তার অভিনীত সর্বশেষ ছবি হতে যাচ্ছে ‘থালাপতি ৬৯’। অর্থ্যাৎ বিজয়কে সামনে আর দুটি সিনেমায় দেখা যাবে!

সিনেমা ছেড়ে কেন রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিলেন বিজয়? এমন প্রশ্নের কিছুটা সদুত্তর পাওয়া যাবে তার সাম্প্রতিক একটি মন্তব্যে।

রাজনীতি নিয়ে বিজয় বলছেন,“আপনারা সকলেই তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানেন। একদিকে আমাদের রয়েছে নিষ্ক্রিয় প্রশাসন, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতি, অন্যদিকে আমাদের রয়েছে বিভাজনমূলক রাজনীতি; যার উদ্দেশ্য মানুষকে জাতি, গোষ্ঠী এবং ধর্মের ভিত্তিতে বিভক্ত করা। উভয়ই আমাদের অগ্রগতিতে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এটা চিরন্তন সত্য যে, তামিলনাড়ুতে মানুষ রাজনৈতিক দৃশ্যপটে পরিবর্তনের জন্য অধীর অপেক্ষায় আছে এবং সার্বিক পরিবর্তন আনতে জনগণ একটি নিঃস্বার্থ, সৎ, ধর্মনিরপেক্ষ এবং প্রতিভাবান দল চায়।”

মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতেই রাজনীতিতে পা রাখলেন বিজয়। তার কাছে রাজনীতি কোনো শখের ব্যাপার নয়। তিনি যেমনটা বললেন, রাজনীতি আমার শখ বা অন্য আরেকটি পেশা নয়। এটি জনগণের জন্য একটি পবিত্র কাজ। রাজনীতির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা জানতে আমি দীর্ঘদিন ধরে অনেকের কাছ থেকে শিক্ষা নিয়েছি। এই কাজের জন্য নিজেকে প্রস্তুত করে চলেছি।

লোকসভা নির্বাচনের সামনে নতুন দল গঠনের ঘোষণা দিলেও বিজয় আগেই জানিয়েছেন, তার দল আসন্ন লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবে না। একই সঙ্গে দলের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া বিজয় জানিয়েছেন, দলের কার্যনির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে কোনও দলকে সমর্থনও করবে না টিভিকে।

জানা গেছে, ২০২৬-এ তামিলনাডুতে বিধানসভা নির্বাচন। নতুন দলের লক্ষ্য ওই নির্বাচনে অংশগ্রহণ করা।

Tags: অভিনয়অভিনেতাজনতানেতাবিজয় থালাপতিসিনেমা
Previous Post

টমটমের ধাক্কায় বাবা-ছেলে নিহত

Next Post

বাংলাদেশের জন্য ১০ গোল বার্তা নয়

Next Post
ফুটবল ম্যাচে বাংলাদেশের গোলের জন্য গোলরক্ষক ও খেলোয়াড়দের প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জন্য ১০ গোল বার্তা নয়

ড. ইউনূসসহ অন্যান্য ব্যক্তির জামিনের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের বিদেশি বন্ধুদের যে বিষয়টি অনুধাবন করা উচিৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT