চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেজন্য ‘টাঙ্গিওয়াই শিল্ড’ টেস্ট খেলবে নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
Traditional wooden cricket bat with intricate carvings and a black handle. Channel i News - চ্যানেল আই নিউজ

সময় পেরিয়ে গেছে ৭০ বছরের বেশি। মাঝে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড টেস্ট সিরিজ খেলেছে বহুবার। এখন ৭০ বছর আগের এক ঘটনাকে স্মরণ করবে দল দুটি। তাই কিউই-প্রোটিয়াদের টেস্ট সিরিজগুলো হবে ‘টাঙ্গিওয়াই শিল্ড’ নামে। রোববার মাউন্ট মঙ্গানুই টেস্ট দিয়ে যার যাত্রা শুরু করবে দুদল।

ঘটনা ১৯৫৩ সালের। নিউজিল্যান্ডের ইতিহাসে মর্মান্তিক দুর্ঘটনাগুলোর একটি টাঙ্গিওয়াই ট্রেন ট্র্যাজেডি। সেবছর ২৪ ডিসেম্বর, বড়দিনের আগের রাতে ২৮৫ জন যাত্রী নিয়ে নিউজিল্যান্ডের ওয়েলিংটন থেকে অকল্যান্ডগামী ট্রেন ওয়াংগাহু নদীর রেলসেতুর ওপর দিয়ে যাচ্ছিল। গন্তব্য ছিল টাঙ্গিওয়াই। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সেতু ধসে যায়। ট্রেনের কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে নদীতে পড়ে যায়। মর্মান্তিক দুর্ঘটনায় ১৫১ জন যাত্রী প্রাণ হারান।

প্রাণ হারানো যাত্রীদের মধ্যে নিউজিল্যান্ডের সাবেক পেসার বব ব্লেয়ারের বাগদত্তা নেরিসা লাভ ছিলেন। একইদিনে জোহানেসবার্গের এলিস পার্কে শুরু হয়েছিল নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। ম্যাচে কিউই দলে ছিলেন ব্লেয়ার। প্রথমদিনে ৮ উইকেটে ২৫৯ রান করে প্রোটিয়া দল। ২৫ ডিসেম্বর টিম হোটেলে বড়দিন কাটায় নিউজিল্যান্ড।

বক্সিং ডেতে মাঠে নামার আগে দুর্ঘটনার খবর পায় নিউজিল্যান্ড। বাগদত্তাকে হারিয়ে ভেঙে পড়েন ব্লেয়ার। শোক কাটাতে টিম হোটেলে থেকে যান। জানানো হয়, ব্লেয়ার ম্যাচ থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। পাশাপাশি মাঠে পতাকা অর্ধনমিত করা হয়েছিল।

প্রথম ইনিংসে ১৫৪ রানে নিউজিল্যান্ড ৯ উইকেট হারানোর পর সবাইকে অবাক করে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন ব্লেয়ার। বার্ট সাটক্লিফের সঙ্গে গড়েন ৩৩ রানের জুটি, দলকে পৌঁছান ১৮৭ রানে। ম্যাচ নিউজিল্যান্ড হারলেও তাদের ক্রীড়া ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলোর একটি এটি।

সে ঘটনা স্মরণে কিউই-প্রোটিয়াদের টেস্ট সিরিজগুলো হবে ‘টাঙ্গিওয়াই শিল্ড’ নামে। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট ওয়েনিঙ্ক সেই ম্যাচটি স্মরণ করে বলেছেন, ‘টেস্ট ম্যাচটির প্রেক্ষাপট সবচেয়ে দুঃখজনক, হৃদয়বিদারক এবং কল্পনাতীত গল্পগুলোর একটি। এটি অবিশ্বাস্য সাহস আর স্থিতিশীলতার ইতিবাচক এক গল্প এবং সাউথ আফ্রিকা দল ও দর্শকদের দিক থেকে সমবেদনা ও সহানুভূতির। ক্রিকেট ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অংশটি সঠিকভাবে স্বীকৃতি পেতে দেখে আমি আনন্দিত।’

ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি নামকরণ নিয়ে বলেছেন, ‘ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে এই ট্র্যাজেডি দ্বারা প্রভাবিত প্রত্যেককে এবং উদ্বোধনী ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতাকারী উভয় দলকে আমার শুভেচ্ছা পাঠাচ্ছি। আজকের এবং আগামীর দলগুলো কোথা থেকে এসেছে তা জানা গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত, টাঙ্গিওয়াই শিল্ড এতে সহায়তা করার জন্য অনেককিছু করবে।’

সিরিজের ট্রফিটি একটি ঢালের আকৃতিতে বানানো হয়েছে। যেটি বানিয়েছেন ভাস্কর ডেভিড এনগাওয়াতি। ঢালটি নিউজিল্যান্ডের কাঠের পুরিরি থেকে তৈরি এবং টাঙ্গিওয়াই অঞ্চল থেকে প্রাপ্ত একধরনের পাথর, যা পুনামু থেকে তৈরি।

Tags: টাঙ্গিওয়াই শিল্ডনিউজিল্যান্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

শাবনূরের সিনেমায় ফেরা নিয়ে সরব রিয়াজ

Next Post

কক্সবাজারের অভিজাত হোটেলে আইনজীবীর মৃতদেহ

Next Post
কক্সবাজারের অভিজাত হোটেলে আইনজীবীর মৃতদেহের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের অভিজাত হোটেলে আইনজীবীর মৃতদেহ

ভারতের জয়সওয়াল ডাবল সেঞ্চুরি করে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাবল সেঞ্চুরির কাছে জয়সওয়াল, বড় সংগ্রহের পথে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT