চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মশ্রী বন্যাকে সংবর্ধনা দেবে সংগীত সংগঠন সমন্বয় পরিষদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 03, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
বাংলাদেশের একজন নারী নেতা, পরিপাটি পোশাক ও গহনা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সরকারের ‘পদ্মশ্রী’ পদকের জন্য মনোনীত হওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন দেশের খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সাংস্কৃতিক অঙ্গণ থেকে শুরু করে সাধারণ ভক্ত অনুরাগীও বন্যাকে শুভেচ্ছা জানাচ্ছেন। পদ্মশ্রী পাওয়ায় গুণী এই শিল্পীকে এবার সংবর্ধনা দেবে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ড. রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দেবে সংগীতের এই সংগঠনটি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন আতাউর রহমান। ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত রেজওয়ানা চৌধুরী বন্যার সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি মাহমুদ সেলিম।

এছাড়াও উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ রায় এবং বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র শীল।

অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করবেন সুরের ধারার শিল্পীরা। একক সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী লিলি ইসলাম, বুলবুল ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, স্বাতী সরকার, মহাদেব ঘোষ, খন্দকার খায়রুজ্জামান কাইউম, পীযুষ বড়ুয়া ও অঞ্জনা সরকার মনি। নৃত্য পরিবেশনায় থাকবেন ‘স্পন্দন’-এর শিল্পীরা।

Tags: পদ্মশ্রীবন্যারেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসংগীতসংবর্ধনা
Previous Post

গ্রিনউডকে ‘ধর্ষক’ বলার দায়ে অভিযুক্ত বেলিংহ্যাম

Next Post

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইটিইউ মহাসচিবের অভিনন্দন

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইটিইউ মহাসচিবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইটিইউ মহাসচিবের অভিনন্দন

আকাশে উড়ন্ত সামরিক বিমান, সূর্যের আলোতে ঝলমল. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT