চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালজয়ী ছবি ‘মেঘের অনেক রং’ নির্মাতার প্রয়াণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
প্রয়াত নির্মাতার স্মরণে ছবি, বৃদ্ধ ব্যক্তি ও তার সহকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের কাহিনিনির্ভর দর্শক নন্দিত ও রঙিন ছবি ‘মেঘের অনেক রং’-এর পরিচালক হারুনর রশীদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

এই নির্মাতার মৃত্যুর খবর জানিয়ে তার মেয়ে রোমানা রশীদ বলেন, আব্বা গত ২৭ দিন অসুস্থ ছিলেন। ব্রেন স্ট্রোক করেছিলেন। এরপর তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

রোমানা রশীদ জানান, শুক্রবার বাদ জুমা বাড্ডা লিংক রোডের বাড়ির সামনের মসজিদে হারুনর রশীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরে সমাহিত করা হয়েছে।

১৯৬৩ সালে পরিচালক সালাউদ্দিনের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বশীর হোসেন, জহির রায়হানের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনিনির্ভর অন্যতম সিনেমা ‘মেঘের অনেক রং’ ১৯৭৬ সালে মুক্তি পায়। ওই বছরে সেরা সিনেমা, পরিচালক, সংগীত পরিচালক (ফেরদৌসী রহমান), চিত্রগ্রাহক (হারুন অর রশিদ) ও শিশুশিল্পী (মাস্টার আদনান) বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সিনেমাটি।

হারুনর রশীদ ১৯৪০ সালের ১৫ মার্চ কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। উঠতি বয়সে ঢাকায় আসেন। এরপর একটি সময় চলচ্চিত্র নির্মাণে মনোযোগী হন। তার ঘনিষ্ঠ বন্ধুরে ছিলেন নন্দিত নির্মাতা জহির রায়হান, খান আতাউর রহমান ও সালাউদ্দিন জাকী।

হারুনর রশীদ পরিচালিত ছবির মধ্যে আছে “মেঘের অনেক রং”, “আমরা তোমাদের ভুলব না”, “গৌরব”, “রঙিন গুনাই বিবি”, “ধনবান”, “অসতী”।’ সহকারী পরিচালক হিসেবে হারুনর রশীদ কাজ করেছেন ‘সুয়োরানী দুয়োরানী’, ‘কাঞ্চনমালা’ ও ‘রূপবান’ ছবিগুলোতে।

Tags: কালজয়ীমুক্তিযুদ্ধলিড বিনোদনসিনেমা
Previous Post

প্রেমিকাকে বিয়ে করতে ছাদ থেকে ফেলে দুই সন্তানকে হত্যা

Next Post

শেখ হাসিনাকে ফিলিপিন্সের প্রেসিডেন্টের অভিনন্দন

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফিলিপিন্স প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে ফিলিপিন্সের প্রেসিডেন্টের অভিনন্দন

তুরাগ নদীর তীরে মুসল্লিদের বৃহৎ জামাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরাগ নদীর তীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT