চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার ইসরায়েলির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 02, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সেনা ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে চার ইসরায়েলি বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে বলেছেন, পশ্চিম তীরে সহিংসতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি তৈরি করেছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ ফিলিস্তিনিদের ওপর হামলা করলে বা ভয় দেখালে কিংবা তাদের সম্পত্তি দখল করলে তাদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপের আদেশ হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে নিষেধাজ্ঞাগুলো এই চার ব্যক্তির ওপর প্রভাব ফেলবে।

মার্কিন নিষেধাজ্ঞার ফলে ওই চার ইসরায়েলি নাগরিকের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং মার্কিন নাগরিকরাও তাদের সঙ্গে লেনদেন করতে পারবেন না। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন: ডেভিড চাই চাসদাই, আইনান তানজিল, শালম জিকারম্যান ও ওয়াইনন লেভি।

কর্মকর্তারা বলেছেন, প্রাথমিক পর্যায়ের নিষেধাজ্ঞা দেওয়া চার ব্যক্তি গাজায় সরাসরি সহিংসতা করেছেন। তারা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার জন্য বারবার ভয় দেখানো, সম্পত্তি ধ্বংসের সাথে জড়িত। এদের মধ্যে একজন ব্যক্তি দাঙ্গার সূচনা করেছিলেন যার ফলে হুওয়ারা শহরে একজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছিল। অন্য একজন লোকদের পাথর দিয়ে আক্রমণ করেছিলেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে।

Tags: ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলাইসরায়েলনিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
Previous Post

সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের স্থাপনায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

Next Post

বইমেলা: প্রথম দিন ঢিলে-ঢালা ভাবেই সময় পার করেছেন বিক্রেতারা

Next Post
বইমেলা প্রথম দিন বিক্রেতারা বই সাজাচ্ছেন ও দর্শকদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলা: প্রথম দিন ঢিলে-ঢালা ভাবেই সময় পার করেছেন বিক্রেতারা

কংলাক পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কংলাক পাহাড়ে আগুন লেগে পুড়ে ছাই ২ রিসোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT