চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষ আমাকে বাংলার জেমস বন্ড মনে করেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
বাংলাদেশি ব্যক্তির হাসিমুখে ছবি, মিডিয়া অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের নামকরা ব্যবসায়ী, প্রযোজক এবং নায়ক অনন্ত জলিল দাবী করেছেন, বাংলাদেশের মানুষ তাকে জেমস বন্ড মনে করে! এ প্রসঙ্গে তিনি বলেন,“বাংলাদেশের মানুষ আমাকে বাংলার জেমস বন্ড মনে করেন। ফেসবুকে কোনো ছবি পোস্ট করলে তার নীচে এমন মন্তব্য অনেকেই করেন।”

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘চিতা’ ছবির মহরত অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় একথা বলেন অনন্ত জলিল। যেখানে অনন্ত জলিলকে পরিচয় করিয়ে দেওয়া হয় যে, ‘চিতা’ ছবিতে তিনি থাকবেন। সঙ্গে আরও থাকবেন তার স্ত্রী বর্ষা।

দেশীয় সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। এই সিরিজের নতুন গল্প নিয়ে নতুন সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমার নাম হবে ‘চিতা’, এটি নির্মিত হচ্ছে ‘অপারেশন চিতা’ গল্প অবলম্বনে। আর সেখানেই ‘মাসুদ রানা’ হিসেবে হাজির হচ্ছেন ‘মোস্ট ওয়েলকাম’, ‘দিন দ্য ডে খ্যাত’ নায়ক অনন্ত।

অনন্ত জলিল বলেন, মাসুদ রানা সিরিজে কাজ করা আমার নিজেরও স্বপ্ন ছিল। দেশে যখন থেকে কাজ করি, অনেকেই আমাকে বলতো বাংলার জেমস বন্ড! এই যে ‘চিতা’ ছবিতে আমি কাজ করছি, এটা কিন্তু সাংবাদিকরাও জানতেন না। অথচ জাজের ঘোষণার পর থেকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছে, বাংলার জেমস বন্ড অনন্ত জলিল! এজন্য আমি নিজেকে ধন্য মনে করি। প্রায় নাইন্টি ফাইভ পারসেন্ট কমেন্ট আমাকে নিয়ে করেছে।

‘চিতা’ পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। এতে অনন্ত জলিলের সঙ্গে থাকছেন বর্ষা। মহরতে তিনি বলেছেন, আমি খুব নার্ভাস। ভয় লাগছে। ‘খোঁজ-দ্য সার্চ’র (প্রথম ছবি) সময় যেমন লেগেছিল, আজও তেমন লাগছে। আমি জানি যে, এই ক্যারেক্টারের জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে। তবে সবার কথা শুনে মনে হচ্ছে, ছবিটা ভালো হবে। আর ভালো তো হতেই হবে। কারণ মাসুদ রানা, বাংলার জেমস বন্ড!

আগামী এপ্রিল-মে নাগাদ ‘চিতা’ ছবির শুটিং শুরু হবে। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও ভিয়েতনামে ছবিটির শুটিং হওয়ার কথা আছে।

এর আগে কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯ : ডু অর ডাই’। গেল বছর ২৫ আগস্ট মুক্তি পাওয়া সেই ছবিতে মাসুদ রানা চরিত্রে দেখা যায় এবিএম সুমনকে। এছাড়াও ওই ছবিতে হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনয় করেছিলেন। ৮৩ কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি ব্যবসায়িকভাবে ফ্লপ হয়।

Tags: অনন্ত জলিলচিতাজাজ মাল্টিমিডিয়াজেমস বন্ডফেসবুকবর্ষামাসুদ রানালিড বিনোদনসিনেমা
Previous Post

‘বাংলাদেশকে কখনোই ছোট করে দেখছি না’

Next Post

গার্নাচোকে যা করতে বারণ ডি মারিয়ার

Next Post
আর্জেন্টিনা দলের দুই ফুটবল খেলোয়াড়ের ছবি, একজন অন্যজনের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্নাচোকে যা করতে বারণ ডি মারিয়ার

প্রবাসীর স্ত্রী ও সন্তান হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাকা-স্বর্ণের লোভেই প্রবাসীর স্ত্রী-সন্তানকে হত্যা, গ্রেপ্তার ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT