চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখোমুখি অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
12:56 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2024
in শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে জমি দখল, দীর্ঘদিন ধরে হল কমিটি না দেয়াসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে গত ২৩ জানুয়ারি ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারই অনুসারীরা। এদিকে অবাঞ্ছিত ঘোষণার ৮ দিন পর বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও শেখ রাসেল হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা করে শাখা ছাত্রলীগ।

বুধবার ৩১ জানুয়ারি এ ঘটনাকে কেন্দ্র করে ও সম্পাদক হাবিবুর রহমান লিটনের ক্যাম্পাস ত্যাগের দাবিতে দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ‘বিদ্রোহী গ্রুপ’ নামে পরিচিত শাখা ছাত্রলীগের সম্পাদক লিটনের ৬ হলের অনুসারীরা।

এসময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ ও রসায়ন বিভাগ ভবন ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের সড়কে এসে অবস্থান নেয়। অন্যদিকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে পাল্টা অবস্থান নেয় ওই হলের এবং শহীদ তাজউদ্দীন হলের নেতাকর্মীরা। এ নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

শাখা ছাত্রলীগের বিদ্রোহী পক্ষ থেকে জানা যায়, প্রায় ১বছর মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে চলছে শাখা ছাত্রলীগ। জমি দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ করে গত ২৩ জানুয়ারি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল তদন্ত চলাকালে এবং শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের সাথে কোনো ধরনের আলোচনা না করেই শেখ রাসেল ও শেখ হাসিনা হলে নতুন কমিটি দেয় মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সম্পাদক হাবিবুর রহমান লিটন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের বিদ্রোহী পক্ষ।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লেলিন মাহবুব বলেন, অবাঞ্ছিত সেক্রেটারি কিভাবে হল কমিটি দেয় তা আমাদের বোধগম্য না৷ তাছাড়া আমাদের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই দুটি হল কমিটি দেয়া হয়েছে। আমরা এসব কমিটি মানি না। অবিলম্বে অবাঞ্ছিত লিটনকে ক্যাম্পাস ছাড়তে হবে।

তবে নিয়মতান্ত্রিকভাবেই হল কমিটি দেয়া হয়েছে উল্লেখ করে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবেই হল কমিটি দিয়েছি। যতদিন কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে কোনো ধরনের দিকনির্দেশনা না আসছে, ততদিন জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটনই থাকবে। যে ৬টি হল তাকে অবাঞ্চিত ঘোষণা করেছে, সে হলগুলোতে আমরা কমিটি দিব না।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর রয়েছে জানিয়ে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ বিষয় কেন্দ্রীয় ছাত্রলীগ দেখবে। এক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনা৷ ইতোমধ্যে আমি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় ছাত্রলীগকে জানিয়েছি। বিশ্ববিদ্যালয়ে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা বিশৃঙ্খলা না হয় সেজন্য আমরা সর্বদা তৎপর রয়েছি।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়শাখা ছাত্রলীগহল কমিটি
Previous Post

শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘অতঃপর প্রণয়’

Next Post

বিয়ের জন্য যেমন পাত্র পছন্দ তৃপ্তির

Next Post
প্রাকৃতিক সৌন্দর্য সহ এক নারী সুন্দর পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের জন্য যেমন পাত্র পছন্দ তৃপ্তির

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীকে নির্বাচিত ঘোষণার গেজেট স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT