চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বর্ষসেরা মার্শ ও গার্ডনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 31, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার বর্ষসেরা মার্শ ও গার্ডনার পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ অ্যালান বোর্ডার মেডেল পুরস্কার জিতেছেন সবশেষ ওয়ানডে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মিচেল মার্শ। মেয়েদের মর্যাদাপূর্ণ বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন অ্যাশলে গার্ডনার। বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অফস্পিনার নাথান লায়ন।

২০২৩ সাল অসাধারণ কাটানো মার্শ অ্যাশেজ দিয়ে টেস্টে ফিরে হেডিংলিতে দারুণ সেঞ্চুরি হাঁকান, করেন ১১৮ রান। এরপর ৪৯ গড়ে ওয়ানডে বিশ্বকাপে ৪৪১ রান করেন যেখানে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেন। পুরস্কার জিতে ধন্যবাদ দিয়েছেন স্ত্রী, প্যাট কামিন্স ও প্রধান কোচকে।

টানা দ্বিতীয়বার বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জিতলেন ২৬ বর্ষী অ্যাশলে গার্ডনার। ছেলেদের মত মেয়েদের অ্যাশেজেও দুর্দান্ত কেটেছে অস্ট্রেলিয়ার। নির্ধারিত সময়ে ডানহাতি অফস্পিনার দুই টেস্ট খেলে ১৭ উইকেট নিয়েছেন, রান করেছেন ৫৯। ওয়ানডেতে ১১ ম্যাচে ১৯ উইকেটের পাশাপাশি ১৯৯ রান করেছেন। এছাড়া টি-টুয়েন্টিতেও তার ১৯ উইকেট রয়েছে।

শেন ওয়ার্ন মেন্স টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার জিতেছেন নাথান লায়ন। যদিও চোটের কারণে অ্যাশেজের শেষ তিন ম্যাচ খেলতে পারেননি ৩৬ বর্ষী এ স্পিনার। অ্যাশেজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লায়ন ঘরের মাটিতে পার্থে পাকিস্তানের বিপক্ষে ৫০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেন।

অস্ট্রেলিয়ার বর্ষসেরা মার্শ ও গার্ডনারের পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডে অন্যান্য পুরস্কার জিতলেন যারা-
অ্যালান বোর্ডার মেডেল: মিচেল মার্শ।
বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড: অ্যাশলে গার্ডনার।
শেন ওয়ার্ন মেন্স টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার: নাথান লায়ন।
মেন্স ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার: মিচেল মার্শ।
ওমেন্স ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার: এলিস পেরি।
ওমেন্স টি-টুয়েন্টি প্লেয়ার অব দ্য ইয়ার: এলিস পেরি।
মেন্স টি-টুয়েন্টি প্লেয়ার অব দ্য ইয়ার: জেসন ব্যারেনডর্ফ।
বিবিএল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: ম্যাট শর্ট।
ডব্লিউবিবিএল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: চামারি আতাপাত্তু।
মেন্স ডমিস্টিক ক্রিকেটার অব দ্য ইয়ার: ক্যামেরন ব্যানক্রফট।
ওমেন্স ডমিস্টিক ক্রিকেটার অব দ্য ইয়ার: সোফি ডে এবং এলিস ভিলানি।
ব্রাডম্যান মেল ইয়ং ক্রিকেটার অব দ্য ইয়ার: ফার্গুস ও’নেইল।
বেটি উইলসন ফিমেল ইয়ং ক্রিকেটার অব দ্য ইয়ার: এমা ডে ব্রাগ।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজওয়ার্নকামিন্সগার্ডনারপাকিস্তানবেলিন্ডাবোর্ডারভারতমার্শলায়নলিড স্পোর্টস
Previous Post

আওয়ামী লীগ থেকে সংরক্ষিত আসনে নারী এমপি হচ্ছেন ৪৮ জন

Next Post

পর্দায় নতুন ‘মাসুদ রানা’ অনন্ত জলিল, সঙ্গে বর্ষা

Next Post
নতুন মাসুদ রানা সিনেমার পোস্টার, অনন্ত জলিল ও বর্ষা অভিনীত. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দায় নতুন ‘মাসুদ রানা’ অনন্ত জলিল, সঙ্গে বর্ষা

আলোচনাসভায় অংশ নেওয়া কর্মকর্তারা, বাংলাদেশি ও আন্তর্জাতিক প্রতিনিধিরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

এসিসির প্রেসিডেন্ট পদে থাকছেন জয় শাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT