চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি সংক্রান্ত বিতর্কিত আদেশ বাতিলের পরও রোমানিয়ায় বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:23 পূর্বাহ্ন 06, ফেব্রুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

দুর্নীতির দায়ে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের মুক্তি দেয়া বিষয়ে জরুরি আদেশ জনগণের প্রতিবাদের মুখে রোমানিয়া সরকার প্রত্যাহার করলেও বিক্ষোভের উত্তাপ না কমে আরও বাড়ছে।

রোববার রাত পর্যন্ত রাজধানী বুখারেস্টসহ রোমানিয়ার বিভিন্ন শহরের রাজপথে প্রায় ৫ লাখ বিক্ষোভকারী প্রতিবাদ মিছিলে জড়ো হয়।

জরুরি বৈঠক ডেকে রোববার রোমানিয়ার বামপন্থি সরকার আদেশটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিশ্চিত করে। পার্লামেন্টে উপস্থাপনের জন্য এর যে সংশোধিত প্রস্তাবনা তৈরি করা হয়েছে সেটা নিয়েও আসন্তোষ প্রকাশ করে প্রতিবাদকারীরা। তাদের অনেকেই প্রধানমন্ত্রী সোরিন গ্রিনডিয়ানুর পদত্যাগ দাবি করছেন।

গত বুধবার রোমানিয়ায় একটি জরুরি সরকারি আদেশ জারি করা হয়। ওই আদেশের অধীনে দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কয়েক ডজন সরকারি কর্মকর্তাকে ছেড়ে দেয়ার সম্ভাবনা তৈরি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রিনডিয়ানু তার পক্ষের যারা দুর্নীতির দায়ে শাস্তি পেয়েছিল তাদের মুক্তি দেয়ার চেষ্টা করছেন।

সরকার এর জবাবে বলে, কারাগারগুলোতে কয়েদি সংখ্যা ধারণক্ষমতার অতিরিক্ত হয়ে যাওয়ায় কারাগার খালি করার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই জরুরি আদেশ জারির পর থেকেই প্রতিবাদে নেমেছে রোমানিয়ার জনগণ।

 

Tags: রোমানিয়া-বিক্ষোভ
Previous Post

আপিল খারিজ হওয়ায় সীমান্তে ‘সতর্ক’ তল্লাশিতে ট্রাম্পের নির্দেশ

Next Post

১০ জনের নাম নিয়ে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির বৈঠক

Next Post

১০ জনের নাম নিয়ে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির বৈঠক

নারী বিশ্বকাপ শুরু ২৪ জুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT