চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের জন্য যেমন পাত্র পছন্দ তৃপ্তির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:56 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
প্রাকৃতিক সৌন্দর্য সহ এক নারী সুন্দর পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অ্যানিমেল’ সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করে আলোচনার ঝড় তুলেছেন বলিউডের তরুণ অভিনেত্রী তৃপ্তি দিমরি। যার পর থেকেই তাকে বলা হচ্ছে ‘ভারতের জাতীয় ক্রাশ’। আর তাইতো অভিনয়ের পাশাপাশি তৃপ্তির ব্যক্তিজীবন নিয়েও বিস্তর চর্চা চলছে সংবাদমাধ্যমে।

গেল বছরের শেষ থেকেই গুঞ্জন উড়ছে স্যাম মার্চেন্ট নামের এক যুবকের সঙ্গে প্রেম করছেন তৃপ্তি। এবার নিজের সেই প্রেমের গুঞ্জন নিজেই উস্কে দিলেন এই অভিনেত্রী।

গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) ছিল স্যাম মার্চেন্টের জন্মদিন। বিশেষ এই দিনে তৃপ্তি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির কোলাজ শেয়ার করে স্যামকে জন্মদিনের শুভেচ্ছা জানান। যার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও চাঙা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি তারা।

তৃপ্তির ঘনিষ্ঠ সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, “তৃপ্তি আপাতত প্রেম করছেন না। স্যাম মার্চেন্ট তার ঘনিষ্ঠ বন্ধু।” জানা গেছে, স্যাম মার্চেন্ট পেশায় একজন ব্যবসায়ী। রেস্তোরাঁ আছে স্যামের। গোয়াতে ওয়েটার বিচ লাউঞ্জ ও গ্রিলেরও মালিক তিনি। এছাড়াও বলিউড তারকাদের সঙ্গে বেশ ওঠাবসা আছে স্যামের। একসময় মডেলিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন স্যাম।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তিকে তার বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান যে, “বিয়ে নিয়ে এখনও কিছু ভাবছেন না তিনি। তবে স্বামী হিসেবে একজন ভালো মনের মানুষকে চান তিনি।”

২০২০ সালে ‘বুলবুল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন তৃপ্তি। ওই সময়ে শোনা যায়, আনুশকার ভাই কার্নেশ শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তৃপ্তি। ২০২৩ সালের জুনে ভেঙে যায় সেই সম্পর্ক।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তৃপ্তির ‘মেরে মেহবুব মেরে সানাম’ সিনেমাটি। আনন্দ তিওয়ারি পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ভিকি কৌশল।

সূত্র: বলিউড লাইফ

Tags: তৃপ্তি দিমরিপ্রেমবিয়েসম্পর্কস্যাম মার্চেন্ট
Previous Post

মুখোমুখি অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষ

Next Post

ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীকে নির্বাচিত ঘোষণার গেজেট স্থগিত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীকে নির্বাচিত ঘোষণার গেজেট স্থগিত

বইমেলায় একসঙ্গে পাওয়া যাবে সৈয়দ আবুল হোসেনের সব বই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT