চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাউন্টে ৪১ টাকা, হোটেলে বিল ৬ লাখ টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 31, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অতিথি হোটেল corridor এ হোটেল রুমে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতীকি

ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই তবুও মিথ্যা পরিচয় দিয়ে দিল্লির এক বিলাসবহুল হোটেলে ১৫ দিন কাটিয়ে প্রায় ছ’লাখ টাকার বিল করেন তরুণী। ভুয়া পরিচয় দিয়ে টাকা না মেটানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় তরুণীকে। অভিযুক্তের নাম ঝাঁসি রানি স্যামুয়েল। তিনি ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

দিল্লি পুলিশ সূত্রে জানা যায়, অন্ধ্রপ্রদেশ থেকে দিল্লি যান তরুণী। বিমানবন্দরের কাছাকাছি একটি বিলাসবহুল হোটেলে গিয়ে ওঠেন। ১৫ দিন কাটানোর পর প্রায় ছ’লাখ টাকা বিল হয় তার। বিল মেটানোর সময় দেখা যায়, তরুণীর ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৪১ টাকা পড়ে রয়েছে। এমনকি হোটেলের পরিষেবা নিতে ভুয়া পরিচয়পত্র দেখান তিনি। সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ।

দিল্লি পুলিশ জানিয়েছে, ইশা দাভে নাম নিয়ে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে হোটেল থেকে স্পা পরিষেবা নেন তরুণী। ২ লাখ ১১ হাজার ৭০৮ টাকার বিনিময়ে ওই স্পা পরিষেবা নেন তিনি। ১৫ দিন হোটেলে কাটানোর পর মোট ৫ লাখ ৮৮ হাজার ১৭৬ টাকার বিল তৈরি হয় তরুণীর নামে।

পুলিশ জানায়, ঝাঁসি অনলাইন অ্যাপের মাধ্যমে বিল মেটানোর চেষ্টা করেন। কিন্তু ব্যাংকে টাকা না থাকায় বারবার তা বাতিল হয়ে যায়। হোটেল কর্তৃপক্ষকে তরুণী জানান, তিনি পেশায় চিকিৎসক। এমনকি তার স্বামীও একই পেশার সঙ্গে যুক্ত ও স্বামী নিউইয়র্কের বাসিন্দা।

পুলিশের ধারনা, তরুণী নিজের সঠিক পরিচয় দিচ্ছেন না। এমনকি জিজ্ঞাসাবাদের সময়েও সহযোগিতা করছেন না। ঘটনাটি খতিয়ে দেখার জন্য তদন্তে নেমেছে পুলিশ।

Tags: দিল্লি পুলিশভারতের অন্ধ্রপ্রদেশ
Previous Post

কবে আসছে ‘অ্যানিমেল’ এর সিকুয়েল?

Next Post

পাকিস্তানকে আবারও হারাল বাংলাদেশের মেয়েরা

Next Post
বাংলাদেশের মেয়েরা ক্রিকেট খেলছে, আনন্দিত ও উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে আবারও হারাল বাংলাদেশের মেয়েরা

চিকিৎসকের কাছে পেটব্যথার কারণ জানাচ্ছেন একজন রোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব কারণে প্রতিনিয়ত পেটব্যথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT