চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়াটিক সোসাইটির কাউন্সিল নির্বাচনে মূলধারা প্যানেলের নিরঙ্কুশ বিজয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 31, জানুয়ারি 2024
in বাংলাদেশ
A A
দুইজন পুরুষের পোর্ট্রেট, একজন কালো স্যুটে, অন্যজন হালকা রঙের জ্যাকেটে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ২০২৪-২০২৫ সেশনের জন্য নতুন কাউন্সিল নির্বাচনে ড. হারুন অর রশিদ ও ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বাধীন ‘মূলধারা’ প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের মধ্যে ১৩টি পদে জয় লাভ করেছে এই প্যানেল।

মূলধারা প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি গত কাউন্সিলেরও সাধারণ সম্পাদক ছিলেন।

অন্যদিকে অধ্যাপক ড. শরীফ আহমেদ এবং অধ্যাপক ড. মো. হাকিম আরিফের নেতৃত্বাধীন ‘মুক্তিবুদ্ধি চর্চা’ নামে প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে সদস্য পদের ৪ টিতে জয়লাভ করেছে।

মঙ্গলবার ৩০ জানুয়ারি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শরিফ উল্লাহ ভুঁইয়া।

মূলধারা প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি পদে অধ্যাপক ড.হাফিজা খাতুন, অধ্যাপক ড. সাজাহান মিয়া ও অধ্যাপক ড. ইয়ারুল কবির।

সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ আব্দুল মজিদ। সদস্য পদে অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, অধ্যাপক ড. আব্দুল বাছির, অধ্যাপক ড. নাজমা খান মজলিস ও অধ্যাপক ড. সাব্বির আহমেদ।

‘মুক্তিবুদ্ধি চর্চা’ প্যানেল থেকে ৪ জন সদস্য পদে নির্বাচিত হন। তারা হলেন, অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. মো. আব্দুল করিম ও অধ্যাপক ড. শুচিতা শারমিন।

নির্বাচনে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ১ হাজার ৩০০ সদস্যের মধ্যে ৮২৪ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ৪ সদস্যের নির্বাচন কমিশন এই কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনা করেন।

Previous Post

বাংলা খেয়াল উৎসবের পর্দা উঠছে সন্ধ্যায়

Next Post

‘নো এন্ট্রি’র সিকুয়েল আসছে, সালমানের বদলে বরুণ?

Next Post
নতুন সিনেমার জন্য প্রস্তুত বাংলাদেশের জনপ্রিয় তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নো এন্ট্রি’র সিকুয়েল আসছে, সালমানের বদলে বরুণ?

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ডের রায়ের পর সাক্ষর করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT