চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলন মাস্কের ৫৬ বিলিয়ন ডলার আটকে দিল আদালত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 31, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিচারকের মনোযোগী চেহারা, গভীর চিন্তাভাবনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্কের জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বোর্ডের বেতন প্যাকেজের অনুমোদন ত্রুটিপূর্ণ ছিলো বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটির ৫৬ বিলিয়ন ডলার আটকে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট।

বিবিসি জানিয়েছে, সপ্তাহব্যাপী মামলার ট্রায়াল চলার পর ডেলাওয়্যার সুপ্রিম কোর্টে ইলন মাস্ক এবং টেসলার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলাটি টেসলার একজন শেয়ারহোল্ডার দায়ের করেছিলেন। তার অভিযোগ ছিলো, বেতনের নামে অতিরিক্ত অর্থ ব্যায় করছে টেসলা। ২০১ পৃষ্ঠার একটি রায়ে বিচারক ম্যাককরমিক বলেছেন, এই পরিমাণ অর্থ অনেক বেশি এবং এটি বাকি শেয়ারহোল্ডারদের জন্য ন্যায্য নয়।

টেসলার পরিচালকরা যুক্তি দিয়েছিলেন, মাস্ক বিশ্বের সবচেয়ে গতিশীল উদ্যোক্তাদের একজন। তাই এখানে তার মনোযোগ ধরে রাখতেই চুক্তিটি করা হয়েছিল। তবে বিচারক বলেন, টেসলা এবং মাস্কের আইনজীবীরা প্রমাণ করতে পারেননি যে, এই চুক্তির পক্ষে দেওয়া স্টকহোল্ডাদের ভোট সম্পূর্ণরূপে সঠিক ছিল। তবে মাস্ক এই রায়ের বিরুদ্ধে ডেলাওয়্যার সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন।

টেসলার শেয়ারহোল্ডার রিচার্ড টর্নেটের আইনজীবী গ্রেগ ভারালো রায়ের পর বলেছেন, ভাল লোকদের জন্য এটি একটি ভাল দিন। সিলিকন ভ্যালি-ভিত্তিক কনসালটেন্সি কনস্টেলেশন রিসার্চের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী রে ওয়াং বলেছেন, যদিও লোকেরা বেতনের পরিমাণ নিয়ে বিরক্ত তবে এটি মূল উদ্বেগ হওয়া উচিত নয়। যদি এই সম্পর্কে পূর্বেই কমিটিকে সঠিকভাবে জানানো হতো, তাহলে এই মামলা হতো না।

২০১৮ সালে শেয়ারহোল্ডারদের সাথে ৫৬ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল অংকের বেতন প্যাকেজের চুক্তি করে টেসলা। এই বেতন চুক্তিটি কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি ছিল। বলা হচ্ছে, এই চুক্তিই মাস্ককে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করতে সহায়তা করেছে।

Tags: ইলন মাস্কটেসলা
Previous Post

বিশ্ব ইজতেমায় হেলিকপ্টার টহলসহ থাকছে র‌্যাবের ৭ স্তর নিরাপত্তা

Next Post

বার্সায় কোচদের কখনোই যথেষ্ট মূল্য দেয়া হয়নি: জাভি

Next Post
বার্সেলোনা কোচ জাভি স্পটলাইটে, সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সায় কোচদের কখনোই যথেষ্ট মূল্য দেয়া হয়নি: জাভি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের লোগো, বিশ্বব্যাপী স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

টিআইয়ের সব স্বচ্ছতা আমেরিকার কাছে বাধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT