চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিলিকে উড়িয়ে অলিম্পিকের আরও কাছে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 পূর্বাহ্ন 31, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিক ফুটবলের প্রাক-বাছাইপর্বের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে পরের দুই ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। তৃতীয় ম্যাচে চিলিকে উড়িয়ে ২০২৪ সালের অলিম্পিকের মূলপর্বে খেলার সম্ভাবনা জোরাল করেছে আকাশী-নীল জার্সিধারী দলটি।

এস্তাদিও মিসায়েল ডেলগাডো স্টেডিয়ামে বুধবার ভোরে চিলির বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের বিপক্ষে কোনো প্রতিরোধ গড়তে পারেনি চিলি।

প্রথমার্ধে অবশ্য কিছুটা লড়াই করেছে চিলি। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা আর্জেন্টিনা প্রথম জালের দেখা পায় ৪৫ মিনিটে। থিয়াগো আলমাদার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা বল দখলে পিছিয়ে থাকলেও একের পর এক আক্রমণে কাঁপিয়ে দিতে থাকে প্রতিপক্ষ রক্ষণ। গোলও মেলে একের পর এক। ৫৭ মিনিটে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তরুণ স্ট্রাইকার আলমাদা। চার মিনিট পর ব্যবধান আরও বাড়ান সান্তিয়াগো কাস্ত্রো। ৭৯ মিনিটে জালের দেখা পান আরোন ফাকুন্দো কুইরস। যোগ করা সময়ে ব্যবধান ৫-০ করে দেন লুসিয়ানো গুন্দু।

লাতিন অঞ্চল থেকে প্যারিস অলিম্পিক বাছাইয়ে দশ দল অংশ নিয়েছে দুই গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের শীর্ষ দুদল উঠবে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।

গ্রুপ ‘বি’-তে আছে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি, পেরু ও উরুগুয়ে। প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্রয়ে শুরু করেছিল আর্জেন্টিনা। পরের দুটিতে পেরু ও চিলিকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণজয়ী দলটি। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে প্যারাগুয়ে।

গ্রুপ ‘এ’তে ব্রাজিলের সঙ্গে আছে ভেনেজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া ও ইকুয়েডর। ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচে সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে দুই রয়েছে ইকুয়েডর।

৩ ফেব্রুয়ারি ভোর ৫টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। আগেরদিন একই সময়ে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলার।

Tags: আর্জেন্টিনাচিলিপ্যারিস অলিম্পিক-২০২৪ব্রাজিলভেনেজুয়েলালিড স্পোর্টস
Previous Post

ইরানকে পাল্টা জবাব দিলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র

Next Post

ভরা মৌসুমে ‘সেঞ্চুরি’ পার করে অস্থির পেঁয়াজের বাজার

Next Post
পেঁয়াজের বাজার-দাম

ভরা মৌসুমে ‘সেঞ্চুরি’ পার করে অস্থির পেঁয়াজের বাজার

বৃষ্টির মাঝে ধানক্ষেতের পাশে একজন কৃষক হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোথাও বৃষ্টি কোথাও শীত, মিশ্র বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT