সামাজিক মাধ্যমে প্রচারিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় এই মিশনে প্রায় এক ডজন আন্ডারকভার সদস্য অংশ নেয়। যার মধ্যে তিনজন নারীর পোশাক এবং দুজন মেডিকেল স্টাফের পোশাক পরা। ভিডিওতে দেখা যায় তারা অ্যাসল্ট রাইফেল তাক করে হাসপাতালের করিডোর দিয়ে যাচ্ছে।







