চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় বড়পুকুরিয়া কয়লা খনির উপ-মহাব্যবস্থাপক নিহত

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
5:26 অপরাহ্ন 30, জানুয়ারি 2024
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
প্রফাইল ছবি of a man with dark hair and a beard against a blue background. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জোবায়ের আলী (৫৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি দিনাজপুর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ইলেক্ট্রনিক মেকানিক্যাল বিভাগে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার ৩০ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে রংপুর থেকে মোটরসাইকেল করে কয়লা খনিতে যাওয়ার পথে বদরগঞ্জ নাগের হাট ব্রীজের কাছে এক দুর্ঘটনায় তিনি নিহত হন।

নিহত জোবায়ের আলীর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিরখাঁ গ্রামে। তিনি পরিবারসহ কয়লা খনির স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রংপুর থেকে মোটরসাইকেল করে দিনাজপুরের পার্বতীপুরে কর্মস্থল কয়লা খনিতে যাচ্ছিলেন জোবায়ের। পথে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার নাগের হাট ব্রীজের কাছে একটি বাইসাইকেল হঠাৎ বাম পাশ থেকে ডানপাশে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এসময় ব্রীজের পাশে পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু সহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সহকর্মীর অস্বাভাবিক মৃত্যুতে কয়লা খনিতে শোকের ছায়া নেমে এসেছে।

Tags: কয়লা খনিনিহতবড়পুকুরিয়াবড়পুকুরিয়া কয়লা খনি
Previous Post

ফিরছেন তো কোহলি?

Next Post

খরুচে বোলিংয়ে অচেনা মোস্তাফিজ, কুমিল্লাকে হারাল রংপুর

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, কুমিল্লা ও রংপুরের ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

খরুচে বোলিংয়ে অচেনা মোস্তাফিজ, কুমিল্লাকে হারাল রংপুর

মিয়ানমার সেনারা সামরিক পোশাক পরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামরিক বাহিনীকে প্রশ্নবিদ্ধ করে পদত্যাগ করছে মিয়ানমার সেনারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT