চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানজিদ-ব্রুসের ফিফটি, টানা চতুর্থ হার মাশরাফীদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 29, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তানজিদ-ব্রুসের ফিফটি উদযাপন, টানা চতুর্থ হার মাশরাফীদের. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে হতশ্রী দশা কাটছে সিলেট স্ট্রাইকার্সের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হার দিয়ে শুরু করেছিল আসর। পরে হেরেছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। দ্বিতীয় লেগে চট্টগ্রামের মুখোমুখি হয়ে টানা চতুর্থ ম্যাচেও হেরে বসেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। তানজিদ তামিমের দুর্দান্ত ফিফটিতে আসরে চতুর্থ জয়ের দেখা পেল শুভাগত হোমের দল।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক মাশরাফী। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় দলটি। জবাবে ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে চট্টগ্রাম।

আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। ৮ রানে ফিরে যান দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন হ্যারি টেক্টর ও জাকির হাসান। ৫৭ রানের জুটি গড়েন দুজনে। ১১তম ওভারে জাকির ফিরলে জুটি ভাঙে। চারটি চার ও এক ছক্কায় ২৬ বলে ৩১ রান করেন জাকির।

১৬.২ ওভারে ১০৭ রানে টেক্টর ফিরে যান। দুটি চার ও এক ছক্কায় আইরিশ ব্যাটার করে যান ৪২ বলে ৪৫ রান। পরে রায়ান বার্ল ও আরিফুল হক ইনিংস শেষ করেন। ২৯ বলে ৩৪ রানে বার্ল ও ১২ বলে ১৭ রানে আরিফুল অপরাজিত থাকেন।

চট্টগ্রামের হয়ে বিলাল খান তিনটি এবং নিহাদুজ্জামান নেন একটি উইকেট।

জবাবে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। ২৩ রানে ওপেনার আভিস্কা ফের্নান্দোর উইকেট হারায় তারা। ১২ বলে ১৭ রান করে ফিরে যান লঙ্কান ওপেনার। পরে তানজিদ হাসান তামিম ও টম ব্রুস ৮৯ রানের জুটি গড়নে। চট্টগ্রামকে জয়ের ভিত গড়ে ১১২ রানে ফিরে যান তামিম। তিন চার ও দুই ছক্কায় ৪০ বলে ৫০ রান করেন টাইগার ওপেনার।

শাহাদাত হোসেন দীপুকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ব্রুস। ফিফটি পেয়েছেন কিউই উইকেটরক্ষক-ব্যাটারও। ৪৪ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার। এক চারে ১১ বলে ১৩ রান করেন দীপু।

সিলেটের হয়ে একটি করে উইকেট নেন হ্যারি টেক্টর ও তানজিম হাসান সাকিব।

Tags: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সতানজিদ তামিমবিপিএল-২০২৪লিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
Previous Post

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

Next Post

ভারতকে ‘চিন্তা করার মতো কিছু দিয়েছি’

Next Post
ক্রিকেট ম্যাচে ভারতীয় ক্রিকেটার ও পাকিস্তানি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে ‘চিন্তা করার মতো কিছু দিয়েছি’

একটি কুকুর ও বিড়াল বন্ধুত্বের মুহূর্তে, সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তান নয়, পোষা বিড়াল ও কুকুরের নামে সম্পত্তি লিখে দিলেন বৃদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT