চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জান টাইমস: আফগান নারীদের অনলাইন ম্যাগাজিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 29, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, নারী
A A
আফগান নারীদের জন্য অনলাইন ম্যাগাজিনের লোগো ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান নারীদের কাজ করতে দেখা যাচ্ছে ‘জান টাইমস’ নামক একটি অনলাইন ম্যাগাজিনে। কানাডায় বসবাসরত আফগান নারী জাহরা নাদের এই অনলাইন ম্যাগাজিনটি প্রকাশ করেছেন। আফগানিস্তানে বাস করা নারী ছাড়াও এতে কাজ করছেন বিশ্বের অন্যান্য দেশে থাকা আফগান নারীরা।

ডয়েচ ভেলে জানিয়েছে, ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলকরার পর মেয়েদের অনেক অধিকার খর্ব করেছে। কর্মক্ষেত্রে গিয়ে অর্থ উপার্জনের সুযোগ হারাচ্ছে নারীরা। এই অবস্থায় সেখানকার নারীদের পরিস্থিতি তুলে ধরতে ২০২২ সালের আগস্টে জান টাইমস চালু করেন প্রবাসী আফগান নারী জাহরা নাদের।

দেশ ও দেশের বাইরে থাকা আফগান নারী সাংবাদিকেরা তার ম্যাগাজিনে কাজ করেন বলে জানান জাহারা। তিনি বলেন, আফগানিস্তানের কয়েকজন নারী সাংবাদিক স্থানীয় তথ্য সংগ্রহ করেন। কাজটি খুব বিপজ্জনক। তালেবান যে ইস্যুগুলো শুনতে চায় না এমন বিষয়ে তারা প্রতিবেদন পাঠান। যেমন- এলজিবিটি, মানবাধিকার, পারিবারিক সহিংসতা কিংবা বাল্য বিবাহ।

ম্যাগাজিনটির ফার্সি ও ইংরেজি ভাষার সংস্করণ রয়েছে। জাহরা বলেন, তালেবানের প্রোপাগাণ্ডার সঙ্গে মেলে না এমন বিষয়ে প্রতিবেদন করা খুব বিপজ্জনক। তাই দেশে থাকা আফগান নারী সাংবাদিকরা ছদ্মনামে লেখেন। এমনকি তারা একে অপরকে চেনেন না। শুধু বিদেশে থাকা সহকর্মীদের সঙ্গে তাদের পরিচয় আছে।

নিজের সঞ্চিত অর্থ দিয়ে ম্যাগাজিনটি দাঁড় করিয়েছেন জাহরা। এই কারণে শুরুতে নারী সাংবাদিকদের বেতন ছাড়াই কাজ করতে হয়েছে। তবে এখন তারা বৃত্তি এবং অনুদান পাচ্ছেন।

জাহরা বলেন, আমরা মানুষকে সচেতন করতে চাই। তাদের নিজেদের মতো করে চিন্তা করতে শেখাতে চাই।

Tags: আফগান নারীআফগানিস্তাননারীসাংবাদিক
Previous Post

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ, শীর্ষস্থান হারালেন ইলন মাস্ক

Next Post

কার্তিককে দেখতে হুড়োহুড়ি, ঘটলো অনাকাঙ্ক্ষিত ঘটনা!

Next Post
একজন পুরুষ ব্যক্তির ছবি, তিনি একটি অফিস বা সভা কক্ষে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্তিককে দেখতে হুড়োহুড়ি, ঘটলো অনাকাঙ্ক্ষিত ঘটনা!

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কোহলি আমার দিকে থুতু মেরেছিল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT