চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
11:35 পূর্বাহ্ন 29, জানুয়ারি 2024
in শিক্ষা
A A
শিক্ষকদের ভোটদান প্রক্রিয়া, ভোট কেন্দ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪ শুরু হয়েছে। সোমবার ২৯ জানুয়ারি সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে দুপুর দেড়টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৬১০ জন শিক্ষক এই নির্বাচনে প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করবেন।

এবারের নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে নির্বাচন করছেন মোট ৩০ জন প্রার্থী। এতে আওয়ামী উপাচার্যপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এবং উপাচার্য বিরোধী ও বিএনপিপন্থি শিক্ষকদের সমন্বয়ে গঠিত ‘শিক্ষক ঐক্যপরিষদ’ নামে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি পদে আইআইটির অধ্যাপক এম শামীম কায়সার, সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক লাইজু নাসরিন, সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা, যুগ্ম-সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. এজহারুল ইসলাম।

এই প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে লড়ছেন, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, ফার্মেসি বিভাগের অধ্যাপক কে. এম. খাইরুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম খন্দকার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ফাহমিদা আক্তার, গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মো. নুরুল আমিন, বাংলা বিভাগের অধ্যাপক রেজওয়ানা আবেদীন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত বণিক, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল রনি, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা হক।

অন্যদিকে শিক্ষক ঐক্যপরিষদ মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি পদে আইবিএ-জেইউ’র অধ্যাপক মো. মোতাহার হোসেন, সহ-সভাপতি পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, যুগ্ম-সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম।

এছাড়াও নির্বাহী সদস্য পদে লড়ছেন- আইবিএ-জেইউ’র অধ্যাপক আইরীন আখতার, গণিত বিভাগের অধ্যাপক আমিনুর রহমান খান, ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহী ও সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া ও অধ্যাপক মো. জামাল উদ্দীন (রুনু), পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ এবং জানার্লিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়নির্বাচনভোট গ্রহণ শুরুশিক্ষক সমিতি
Previous Post

দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাব এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রের শীতবস্ত্র বিতরণ

Next Post

জামালপুরে বৈরি আবহাওয়ায় টমেটোর ফলন বিপর্যয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষক

Next Post
বৈরি আবহাওয়ায় টমেটো ক্ষেতে ক্ষতি, কৃষক বিপর্যয়ে পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে বৈরি আবহাওয়ায় টমেটোর ফলন বিপর্যয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষক

বান্দরবানে লাইসেন্সবিহীন চাঁদের গাড়ির চলাচল বৃদ্ধি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে বেড়ে চলেছে লাইসেন্সবিহীন চাঁদের গাড়ি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT