চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মশ্রী বন্যাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 অপরাহ্ন 28, জানুয়ারি 2024
in বিনোদন
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চ্যানেল আই অনলাইন সাংবাদিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সরকারের ‘পদ্মশ্রী’ পদকের জন্য মনোনীত হওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন দেশের খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সাংস্কৃতিক অঙ্গণ থেকে শুরু করে সাধারণ ভক্ত অনুরাগীও বন্যাকে শুভেচ্ছা জানাচ্ছেন। পদ্মশ্রী পাওয়ায় গুণী এই শিল্পীকে এবার অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার দুপুরে ‘পদ্মশ্রী’র জন্য মনোনীত রেজওয়ানা চৌধুরী বন্যাকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করে দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই। পরে তাকে নিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘তারকা কথন’ এর বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। তার সঙ্গে এসময় অতিথি ছিলেন আরেক গুণী রবীন্দ্রসংগীত শিল্পী শামা রহমান।

যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অভিনন্দন পাওয়ার বিষয়টিও জানান বন্যা। শুধু তাই নয়, জানা গেছে- শুভেচ্ছা জানানোর পর তার বাসায় ফুলের উপহারও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসাথে শেখ রেহানাও ফোন করে বন্যাকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার সাথে রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সখ্যতা বেশ পুরনো। জানা যায়, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা রাজধানীর ধানমন্ডিতে একই স্কুলে পড়তেন। বছর ছয়েক আগেও বন্যার জন্মদিনের এক সকালে চ্যানেল আইয়ের সরাসরি গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’-তে ফোন করে চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

রেজওয়ানা চৌধুরী বন্যার গানের প্রশংসার পাশাপাশি চ্যানেল আইয়ের সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বন্যাকে তার ‘গানের ভক্ত’ বলেও মন্তব্য করেন।

সংগীত জীবনে দুই বাংলায় প্রায় দুই শতাধিক অ্যালবাম প্রকাশ করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারে ১৯৯২ সালে গড়ে তোলেন গানের স্কুল ‘সুরের ধারা’। বর্ণাঢ্য জীবনে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার। ২০১৬ সালে পেয়েছেন স্বাধীনতা পদক, ২০১৭ সালে ভারতের পশ্চিমবঙ্গ সরকার তাকে ‘বঙ্গভূষণ’ পদক দিয়ে সম্মানিত করে।

২০২৪ সালের মার্চ-এপ্রিলে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি পদ্ম সম্মানের ঘোষিতদের হাতে পদক তুলে দেবেন।

Tags: পদ্মশ্রীবন্যারেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনশেখ রেহানাশেখ হাসিনা
Previous Post

প্রধানমন্ত্রীর দপ্তরে আবার নিয়োগ পেলেন যারা

Next Post

টাইগারদের নিচে নামল ভারত

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের নিচে নামল ভারত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অতিথি ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT