চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিক-প্রেমিকা থেকে জয়-অপু এবার স্বামী-স্ত্রী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 28, জানুয়ারি 2024
in বিনোদন
A A
প্রেমিক-প্রেমিকা থেকে জয়-অপু এখন স্বামী-স্ত্রী, খুশি মুহূর্তে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত ছবি ‘প্রেম প্রীতির বন্ধন’। নতুন খবর হচ্ছে, এই জুটির দ্বিতীয় ছবি ‘ট্র্যাপ’ মুক্তি পেতে যাচ্ছে। ছবির নায়ক জয় চৌধুরী জানান, ৯ ফেব্রুয়ারি ‘ট্র্যাপ’ মুক্তি পাবে। সাইবার, প্রযুক্তি নির্ভর গল্প নিয়ে নির্মিত হয়েছে এ ছবি।

আসন্ন ভালোবাসা দিবসে মুক্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় দ্বীন ইসলাম ‘ট্র্যাপ’র অফিসিয়াল ট্রেলার প্রকাশ হয়েছে। অপু-জয় ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

নায়িকা অপু বিশ্বাস বলেন, প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনো ভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিং এর শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের ছবি হচ্ছে ‘ট্র‍্যাপ’। আমি এতো এতো ছবি করলেও এ ধরনের ছবি আগে করিনি। গল্পটাও একেবারে আধুনিক। দর্শকদের সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানাই।

‘প্রেম প্রীতির বন্ধন’ ছিল অপু ও জয় চৌধুরীর রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের ছবি, কিন্তু ‘ট্র্যাপ’ হচ্ছে সাইবার জগতের গল্পে নির্মিত।

জয় বলেন, এ ধরনের গল্পে প্রথম কাজ করলাম। এখন সময়টাই হচ্ছে প্রযুক্তির। যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজের জন্য এই সাবজেক্টের গল্পে কাজ করেছি। ট্রেলার যারা দেখছে প্রশংসা করছে। এতে উন্নতমানের ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। বিশ্বাস করি, দর্শক ছবিটিও উপভোগ করবেন।

তিনি বলেন, অপু বিশ্বাসের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। আগের ছবিতে আমরা প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করলেও এবার স্বামী-স্ত্রী হয়েছি।

Tags: অপু বিশ্বাসজয় চৌধুরীভালোবাসা দিবসসিনেমা
Previous Post

ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন সিনেটরদের চিঠি

Next Post

জাভির পর কে হবেন বার্সা কোচ? 

Next Post
বার্সেলোনা দলের কোচের পরিবর্তন নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাভির পর কে হবেন বার্সা কোচ? 

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ ক্রস পার্টির প্রতিনিধিদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ ক্রস পার্টির প্রতিনিধি দলের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT