চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিসবেন টেস্ট জিততে অজিদের চাই ১৫৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 27, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকরা মাঠে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ করা ৩১১ রান সামনে রেখে ব্যাটে নেমে ২২ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে অনুজ্জ্বল ক্যারিবীয় ব্যাটাররা। ১৯৩ রানেই গুটিয়েছে ইনিংস। অজিরা দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে তৃতীয় দিন শেষে ১৫৬ রান পিছিয়ে আছে জয় থেকে।

১৩ রানে এক উইকেট হারিয়ে তৃতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে সংগ্রহটা বড় করতে পারেনি তারা। ১৯৩ রানেই গুটিয়ে গেছে ইনিংস। দলের হয়ে ক্রিক ম্যাকেঞ্জি (৪১), অলিক আথানজে (৩৫), জাস্টিন গ্রিভস (৩৩), এবং কাভেম হজ ২৯ রান করেছেন। বাকীদের কেউই করতে পারেননি উল্লেখযোগ্য রান।

অজিদের হয়ে জশ হ্যাজেলউড ও নাথান লায়ন নেন তিনটি করে উইকেট। এছাড়া মিচেল স্টার্ক ও ক্যামেরুন গ্রিন নেন একটি করে।

ব্রিসবেন টেস্ট জয়ের জন্য ২১৬ রানের লক্ষ্যে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৬০ রান তুলেছে অস্ট্রেলিয়া। ওপেনার উসমান খাজা ফিরে গেছেন ১০ রানে। ভালো করতে পারেননি মার্নাস লাবুশেনও। তিনি ফিরেছেন ৫ রান করে। স্টিভেন স্মিথ ৩৩ রানে ও ক্যামেরুন গ্রিন ৯ রানে চতুর্থ দিন ব্যাটে নামবেন।

ক্যারিবীয়দের হয়ে উইকেট দুটি নিয়েছেন আলঝারি জোসেফ ও জাস্টিন গ্রিভস।

এর আগে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ব্রিসবেনে দিবা-রাত্রির ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। প্রথম ইনিংসে ৩১১ রানে গুটিয়ে যায় ওয়েস্টে ইন্ডিজ। পরে ব্যাটে নেমে ৯ উইকেটে ২৮৯ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে ১ উইকেটে ১৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ক্যারিবীয়রা।

Tags: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজজোসেফব্রিসবেন টেস্টলিড স্পোর্টস
Previous Post

সংসদ অধিবেশনের কয়েকদিন আগেও যেসব বিষয় আলোচনায়

Next Post

নতুন নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

Next Post
বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে নেতারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

Police officers escort a man in a grey jacket in a street scene. Channel i News - চ্যানেল আই নিউজ

থানার ওসির নামে ফেসবুক আইডি খুলে ৮শ’ নারীর সাথে প্রতারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT