চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় উৎসবে বিখ্যাত নির্মাতা মাজিদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 27, জানুয়ারি 2024
in বিনোদন
A A
নির্মাতা মাজিদি ও অতিথিরা বাংলাদেশের জাতীয় সংগীত সম্মেলনে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার (২৮ জানুয়ারি) পর্দা নামছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের! উৎসব শেষ হওয়ার আগের দিন ঢাকার দর্শকদের সামনে প্রথমবার এলেন ইরানের বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি। 

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে তিনি দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু জাতীয় জাদুঘর মিলনায়তনে আসেন। আড়াইটার দিকে তিনি অংশ নেন উৎসব আয়োজকদের মাস্টারক্লাসে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দুই ঘণ্টা ব্যাপ্তীর এই সেশনটি বিকেল সাড়ে ৪টা নাগাদ শেষ হওয়ার কথা।

মাস্টারক্লাসে অংশ নিতে দেখা গেছে দেশের সিনেমাপ্রেমী তরুণ তরুণী সহ বিদেশি অতিথিদেরও।

উৎসব আয়োজকরা জানিয়েছেন, শনিবার পুরো দিনটি মূলত মাস্টারক্লাসের জন্য নির্ধারিত ছিলো। সকাল ১১টায় চীনের সাংহাই ফিল্ম এসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ানের মাস্টারক্লাসটি শেষ হয় পৌনে ১টা নাগাদ। দুপুরের খাবারের বিরতির পর শুরু হয় মাজিদ মাজিদির সেশন। তার পর শুরু হবে ভারতীয় নির্মাতা, অভিনেতা ও শিল্পী অঞ্জন দত্তের মাস্টার ক্লাস।

বিশেষ এই সেশনে যোগ দিতে শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাকায় পৌঁছান কালজয়ী ছবি ‘চিলড্রেন অব হেভেন’ এর নির্মাতা মাজিদি। শনিবার মাস্টারক্লাসে অংশ নেয়া ছাড়াও রবিবার তিনি উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।

বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু মাস্টার ক্লাসের উপস্থাপনার দায়িত্ব পালন করছেন।

বিশ্বব্যাপী আলোচিত ‘চিলড্রেন অব হেভেন’ ছাড়াও মাজিদির বেশকিছু সিনেমা সমাদৃত। এরমধ্যে বারান, দ্য ফাদার, সং অব স্পেরো, দ্য উইলো ট্রি এবং দ্য মেসেঞ্জার অব গড উল্লেখযোগ্য।

Tags: চিলড্রেন অব হেভেনদ্য উইলো ট্রিদ্য ফাদারবারানমাজিদ মাজিদিলিড বিনোদনসিনেমা
Previous Post

স্ক্রিনপ্লে ল্যাব জিতেছে মিমি-তানভীরের যৌথ প্রজেক্ট

Next Post

এক বছরে সড়কে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ

Next Post
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, ট্রাক ও ট্রাক্টর দুর্ঘটনায় আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছরে সড়কে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ

রওশন এরশাদ নতুন দল করার ঘোষণা দেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দল করছেন রওশন এরশাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT