চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ক্রিনপ্লে ল্যাব জিতেছে মিমি-তানভীরের যৌথ প্রজেক্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 27, জানুয়ারি 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন স্ক্রিনপ্লে ল্যাবের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ জিতেছে বাংলাদেশের নির্মাতা আফসানা মিমি ও তানভীর হোসাইনের যৌথ প্রজেক্ট ‘লাল বাতির নীল পরীরা’। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর অংশ হিসেবে ২২ জানুয়ারি আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে শুরু হয় ‘ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’। চার দিনব্যাপী এই কর্মশালার শেষ দিন ২৬ জানুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

এতে দ্বিতীয় স্থান লাভ করেছে ভারতের নির্মাতা ঈশান শার্মার ‘কবুতর’ এবং তৃতীয় পুরস্কার পান শ্রীলঙ্কার নির্মাতা বাভানিধা লোগানাথানের ‘কুট্টু’। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে এসব পুরস্কার ঘোষণা করা হয়।

এবার এই ফিল্ম হাটে দক্ষিণ এশিয়ার ১০ জন নির্মাতা তাদের সম্ভাব্য সিনেমার প্রজেক্ট নিয়ে হাজির হয়েছিলেন চলচ্চিত্র উৎসবে। এই আয়োজনে বৈশ্বিক চলচ্চিত্র শিল্পের প্রযোজক, পরিবেশকসহ অন্যান্য কলাকুশলীদের সঙ্গে নির্মাতাদের আলোচনা হয়। কয়েক দিনের যাচাই-বাছাইয়ের পর চার নির্মাতার তিনটি প্রজেক্টের ওপর মেন্টরশিপ ও অর্থায়নের (ফান্ডিং) সুযোগ দেয়া হচ্ছে।

পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীরা যথাক্রমে ৫, ৩ ও ২ হাজার মার্কিন ডলার পাবেন। এবার আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ১০৯টি প্রজেক্ট জমা পড়ে। বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ের পাঁচজন জুরির মূল্যায়নে ১০টি প্রজেক্টকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এর মধ্য থেকে তিনটি চূড়ান্ত মনোনয়ন পেল।

‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মেন্টরিং ও পিচিং প্ল্যাটফর্ম। নির্বাচিত এ প্রকল্পগুলো এ উৎসবের স্ক্রিনপ্লে ল্যাবে অংশ নিয়ে দক্ষিণ এশীয় ফিল্ম মার্কেট, ফিল্ম হাট-এ তারা তাদের প্রকল্পগুলো উপস্থাপন করেছেন। অর্থায়নের জন্য প্রযোজক ও পরামর্শদাতাদের সঙ্গে দেখা করে এই প্রকল্পগুলোয় নিজেদের ধারণাগুলো বিকাশের পরামর্শ পান তারা।

Tags: অভিনয়আলিয়স ফ্রঁসেজজানুয়ারিঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবলিড বিনোদনসিনেমা
Previous Post

স্কিনকেয়ার প্রসাধনী শিশুদের জন্য বিপজ্জনক

Next Post

দেশের সবচেয়ে বড় উৎসবে বিখ্যাত নির্মাতা মাজিদি

Next Post
নির্মাতা মাজিদি ও অতিথিরা বাংলাদেশের জাতীয় সংগীত সম্মেলনে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে বড় উৎসবে বিখ্যাত নির্মাতা মাজিদি

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, ট্রাক ও ট্রাক্টর দুর্ঘটনায় আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছরে সড়কে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT