চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিকান নেশনস কাপ: মিশরের সৌভাগ্যের আশায় গরু কোরবানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 27, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মিশরের ফুটবল খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের ফুটবলে মিশরের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। আফ্রিকান নেশনস কাপে গ্রুপপর্বের একটি ম্যাচেও দলটি জয়ের দেখা পায়নি। সব ম্যাচ ড্র করে অপেক্ষাকৃত দুর্বল দল কেপ ভার্দে আইল্যান্ডসের পেছনে থেকে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় উঠেছে।

ভালো ফর্মে ফেরার জন্য সৌভাগ্যের আশায় দেশটির ফুটবল কর্তারা একটি গরু কোরবানি দিয়েছেন। দলের মুখপাত্র মোহাম্মদ মোরাদ শুক্রবার গণমাধ্যমকে বলেছেন, মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন গরুটিকে কোরবানি দিয়েছে। এর আগের দিন কায়রোতে অভাবী লোকদের মাংস বিতরণ করা হয়।

টুর্নামেন্টে ফুটবলারদের চোটাক্রান্ত হওয়ায় বিপদের পড়েছে মিশর। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন দলের সেরা তারকা মোহাম্মেদ সালাহ। গ্রুপের শেষ খেলায় গোলরক্ষক মোহামেদ এল শেনাভির কাঁধের হাড় সরে যায়। অনুশীলনের সময় ইমাম আশুর মাথায় আঘাত পাওয়ার পর তাকে গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবশ্য তিনি দলের সঙ্গে যোগ দেন।

২০০৮ সালে ঘানায় হওয়া আফ্রিকান নেশনস কাপে ভালো ফলাফলের আশায় মিশরের খেলোয়াড়রা অনুশীলনের সময় একটি বাছুর কোরবানি দিয়েছিল। টুর্নামেন্টে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নরা নকআউট পর্বে রোববার কঙ্গোর মুখোমুখি হবে।

Tags: কোরবানিমিশরলিড স্পোর্টস
Previous Post

‘মাঙ্কি ম্যান’ দেব প্যাটেল!

Next Post

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, বিপাকে সাধারণ মানুষ

Next Post
বৃষ্টির মধ্যে রাস্তায় হাঁটছেন একজন ব্যক্তি, কুয়াশাচ্ছন্ন পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, বিপাকে সাধারণ মানুষ

গাজা অভিযানে হামাসের শক্তি বৃদ্ধি ও সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধ হতে পারে ইসরায়েলের গাজা অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT