চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ ফেব্রুয়ারি ‘টিকিট’ নিয়ে আসছেন সিয়াম-সাফা-মনোজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 25, জানুয়ারি 2024
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন নারী গভীর মনোযোগে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ। নাম ‘টিকিট’। তিনি ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সাফা কবির, মনোজ প্রামাণিক। লেখক নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে মিস্টার টুইস্ট খ্যাত নির্মাতা ভিকি জাহেদ পরিচালনা করেছেন এই সিরিজটি।

এতে আরও আছেন আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা, কে এস এম আরাবি মওদুদ। চরকি জানায়, পহেলা ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘টিকিট’। তার আগে আসবে ট্রেলার।

তবে বুধবার রাতে এসেছে ‘টিকিট’র ফোরটেস্ট (পূর্বাভাস), যাকে অনেকটা টিজার বলা যায়। সেখানে ভিন্ন লুকে দেখা গেল সিয়ামকে। কাজটি নিয়ে এই অভিনেতা বেশ উচ্ছ্বসিত। জানালেন, এতে তিনি সালেক নামে অভিনয় করেছেন।

চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে সিয়াম বলেন, এই চরিত্রট কতখানি করতে পারবো সেটা নিয়ে বেশ সংশয়ে ছিলাম। তবে ভিকি ভাই বেশি আত্মবিশ্বাসী ছিলেন। সাহস দিয়েছেন। তার কারণেই সালেক চরিত্র করতে পেরেছি।

চরিত্র করতে সিয়ামের কাছে দুটি বড় চ্যালেঞ্জ ছিল। কী সেটা? উত্তরে ‘মৃধা বনান মৃধা’ ছবির এই অভিনেতা বলেন, প্রথমটি হচ্ছে, সালেকের চরিত্র একেবারেই আলাদা হতে হবে। যাকে আলাদাভাবে ভাগ ভাগ করে ডিটারমাইন্ড করা যায়। দ্বিতীয় হচ্ছে সালেককে সবার থেকে আলাদা হতে হবে। তার কিছু আন্ডারটোনড পারফর্মেন্স, তার কিছু কনফিডেন্সের অভাব। এই জিনিসগুলোর সঙ্গে তার লুকস, তার এপিয়ারেন্স অনেকটা জড়িত।

সালেক চরিত্রের জন্য নিজের ওজন বাড়াতে হয়েছে সিয়ামের। বললেন, ওয়েট গেইন করতে হয়েছে। ‘টিকিট’ খুবই ইন্টারেস্টিং প্লট। সবদিক থেকে গল্পটা পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে, অন্য গল্পের চেয়ে এই গল্পটা সবদিক থেকে সত্যি আলাদা। এতে ভালো মন্দ মানুষের অদ্ভুত মিশ্রণ।

অন্য কাজের চেয়ে ‘টিকিট’-এ বেশ সাহসী চরিত্রে আসছেন সাফা কবির। তার ভাষ্য, কাজটা বেশ কিছু কারণে আমার জন্য বিশেষ। বললেন, আমি আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি। গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। কাজ করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কারণ আমার বেড়ে উঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাৎ।

টিকিট-এ আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। তিনি বলেন, সিরিজে আমার চরিত্র আর বাস্তবে আমি দুইটা দুই মেরুর চরিত্র। কাজটি আমার কাছে খুব মজা লেগেছে। এই চরিত্রটা করতে গিয়ে আমার এক ছাত্রকে কিছুটা অনুকরণের চেষ্টা করেছি। কেননা ওর চরিত্রটা এরকম। সব চরিত্রই পোট্রে করা অভিনেতাদের জন্য চ্যালেঞ্জের। সিরিজটা টান টান উত্তেজনার একটা গল্প। আশা করি, দর্শক কাজটা পছন্দ করবে।

‘পুনর্জন্ম’ খ্যাত পরিচালক ভিকি জাহেদ বলেন, টিকিট আমার জন্য একটা ইউনিক অভিজ্ঞতা। গল্পটা শুনেই মনে হয়েছিল এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। গল্পটা খুবই ইন্টারেস্টিং হবে। প্রথমবারের মতো আমি ডার্ক কমেডি ও স্যাটায়ারের থ্রি লেভেলের কম্বো করেছি।

Tags: আবদুল্লাহ আল সেন্টুএ কে আজাদ সেতুওয়েব সিরিজকে এস এম আরাবি মওদুদজয়রাজজান্নাতুল ফেরদৌস রাইসাবাদল শহীদভিকি জাহেদমনোজ প্রামাণিকমার্শিয়া শাওনমাহমুদ আলমরেজান শোভনলিড বিনোদনসাফা কবিরসিয়াম আহমেদ
Previous Post

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে ১৩২ কোটি টাকার সম্পদ জব্দ

Next Post

হজ-সিলভায় প্রথমদিনে রক্ষা উইন্ডিজের

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ-সিলভায় প্রথমদিনে রক্ষা উইন্ডিজের

চিকিৎসক মুখের কাছাকাছি লাইট ও ক্যামেরা নিয়ে পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রান্সজেন্ডারের অপারেশনে গিয়ে জানলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT