চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা পাচার নিয়ে ‘স্বর্ণমানব’-এর নতুন পর্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 25, জানুয়ারি 2024
in বিনোদন
A A
অভিনেতা ও নারীর মধ্যে আন্তরিক সংলাপ, জেল খাঁচার মধ্যে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার আসছে বিদেশে টাকা পাচার নিয়ে বহুল আলোচিত ‘স্বর্ণমানব’ টেলিফিল্মের নতুন সিরিজ। নতুন পর্বের নাম ‘টাকা কথা বলে’। যা প্রচার হবে শুক্রবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবসে।

চ্যানেল আই সহ দেশের মোট ছয়টি টেলিভিশন চ্যানেলে ভিন্ন ভিন্ন সময়ে প্রচার হবে ‘স্বর্ণমানব’ এর ষষ্ঠ সিরিজটি। ড. মইনুল খানের গল্প, চিত্রনাট্য ও সার্বিক নির্দেশনায় এবং নতুন পর্বটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার।

‘স্বর্ণমানব’-এ বরাবরের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। অন্যান্যরা হলেন রুনা খান, তারিন জাহান, আজিজুল হাকিম, রাশেদ সীমান্ত, শহীদুজ্জামান সেলিম, টাইগার রবি, খালিদ মাহমুদ ও মাসুদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের পর্বে অবৈধ উপায়ে অর্জিত টাকা বিদেশে পাচারের নেপথ্য কাহিনি তুলে আনা হয়েছে। দেখা যাবে ওই টাকার প্রকৃত ভবিষ্যৎ কী। এর মূল প্রতিপাদ্য ওই টাকা পরিণতিতে সাড়া দেয় কিনা।

গল্পকার ও সার্বিক নির্দেশক ড. মইনুল খান বলেন, এই সিরিজের পর্বটি সমসাময়িক প্রসঙ্গ টাকা পাচার নিয়ে নির্মিত হয়েছে।সমাজের কেউ কেউ না জেনেই হয়তো কোন মোহে পড়ে বিদেশে টাকা পাচারের অপরাধের সাথে লিপ্ত হচ্ছেন।অনেক ক্ষেত্রে এই টাকার পরিণতি ভাল হয় না।ওই টাকা পরিবারের জন্যও বিপদ ডেকে আনে এবং ভোগের জন্য অর্থহীন হয়ে যায়।

লেখক বলেন, আমি আশা করি টাকা পাচারের এই কাহিনির চিত্রায়ন দর্শকদের বিনোদনের পাশাপাশি সমাজকে আরো বেশি সচেতন করবে।

পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, টাকা পাচারের গল্পটির গাঁথুনি বেশ মজবুত হয়েছে। শুটিং এ দুর্লভ কিছু লোকেশন ব্যবহার করা হয়েছে যা দর্শকদের আকৃষ্ট করবে। অভিনেতাদের কিছু আবেগ মর্ম স্পর্শ করবে। নাটকীয়তার মাঝে সংলাপের অনেক গভীরতা থাকবে এতে। শুটিং এর সময় রচয়িতা ড. মইনুল খান নিজে উপস্থিত থেকে তার ভাবনা সম্পর্কে পরামর্শ দিয়েছেন।

টেলিছবিটি চ্যানেল আইয়ে দর্শক দেখতে পারবেন শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে। এছাড়াও আরটিভিতে — বিকেল ৫টা ৩০, বাংলাভিশনে সন্ধ্যা ৬টা ২০, বৈশাখীতে রাত ৮টা ৩০, এনটিভিতে  রাত ৮টা ৩০ এবং দীপ্ত টেলিভিশনে বিকেল ৩টা ৫০ মিনিটে দেখা যাবে। পরে এনটিভি-র অনলাইনে এটি ইউটিউবে দেখা যাবে।

ড. মইনুল খান ২০১৭ থেকে স্বর্ণচোরালান নিয়ে ‘স্বর্ণমানব’ এর যাত্রা শুরু করেন। গোয়েন্দাধর্মী এই টেলিফিল্মের পূর্বের সিরিজের জনপ্রিয়তার কথা চিন্তা করে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে এই ষষ্ঠ পর্ব নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

Tags: আজিজুল হাকিমকাস্টমস দিবসখালিদ মাহমুদটাইগার রবিতারিন জাহানমোশাররফ করিমরুনা খানলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসিরিজস্বর্ণমানব
Previous Post

৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দী নিয়ে রাশিয়ার বিমান বিধ্বস্ত

Next Post

ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক চিহ্ন পরিধান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে মদের দোকান চালুর প্রস্তুতি, ছবি সৌদি পতাকা ও মদ্যপান. Channel i News - চ্যানেল আই নিউজ

৭০ বছর পর সৌদি আরবে চালু হচ্ছে মদের দোকান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT