চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মরিনহো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 24, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মরিনহো ফুটবল মাঠে, পা দিয়ে বল ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো কোচিং প্যানেলসহ সম্প্রতি রোমা থেকে বরখাস্ত হয়েছেন হোসে মরিনহো। চলতি মৌসুমের শেষপর্যন্ত তার সঙ্গে ক্লাবটির চুক্তি ছিল। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে সরে যেতে হয়। নতুন এক ক্লাবের কোচ হওয়ার প্রস্তাব পেলেও সেটি তিনি প্রত্যাখ্যান করেছেন।

গণমাধ্যমের খবর, সৌদি আরবের ক্লাব আল শাবাবের কাছ থেকে কোচ হওয়ার প্রস্তাব পান মরিনহো। ক্লাবটির ক্রীড়া পরিচালক ডোমেনিকো টিটে তার এজেন্ট হোর্হে মেন্ডেসের সাথে বিষয়টি নিয়ে কথাও বলেছিলেন। তবে মধ্যপ্রাচ্যে আপাতত ৬০ বর্ষী পর্তুগিজের যাওয়ার ইচ্ছা নেই।

ইন্টার মিলানের দায়িত্বে থাকা অবস্থায় ২০১০ সালে ট্রেবল জয়ী অদূর ভবিষ্যতে সৌদি আরবে কাজ করার ইচ্ছার কথা বহুবার উল্লেখ করেছেন। তবে আপাতত সৌদি প্রো লিগে তিনি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মরিনহো জানিয়েছেন, শুধুমাত্র সঠিক প্রকল্পের জন্য তিনি ইউরোপে থাকতে আগ্রহী।

সিরি আ’র দল নাপোলি তাকে নিতে আগ্রহী থাকলেও আপাতত আইনি জটিলতায় সেটি সম্ভব নয়। কারণ মৌসুম চলাকালীন অবস্থায় ইতালিয়ান লিগটিতে দুই দলের দায়িত্ব পালন করা নিয়ম পরিপন্থী। নাপোলির কোচ হতে হলে মরিনহোকে পরবর্তী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আল শাবাব সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলের ১১তম স্থানে রয়েছে। এ মৌসুমে ১৯ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে জিতেছে। বাজে পারফরম্যান্সের জন্য দলটি ইগর বিস্কানের পরিবর্তে নতুন কোচ নিতে আগ্রহী।

মরিনহো কোচিং ক্যারিয়ারে এফসি পোর্তো, দুই দফায় চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার ও রোমার দায়িত্ব পালন করেছেন। এফসি পোর্তো ও ইন্টার মিলান ছাড়া বাকি ক্লাবগুলো থেকে তার বরখাস্ত হওয়ার তিক্ত অভিজ্ঞতা আছে।

স্পারদের ডেরায় বরখাস্ত হওয়ার মাত্র ১৫ দিন পরে রোমার চাকরি নেন। ২০২১ সালে ইতালিয়ান ক্লাবটির দায়িত্ব নিয়ে ২০২২ সালে ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন। ইউরোপা লিগের ফাইনালেও পৌঁছেছিলেন।

Tags: আল-শাবাবমরিনহোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

চালচিত্র এখন: যতোটা মৃণাল, ততোটাই অঞ্জন

Next Post

ডিম সিন্ডিকেট: ডায়মন্ড এগ ও সিপিকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

Next Post
ফাইল ছবি

ডিম সিন্ডিকেট: ডায়মন্ড এগ ও সিপিকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন অফিসের প্রবেশদ্বার ও সাংবাদিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বতন্ত্র সংসদ সদস্যদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT