চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩২ টাকা নিয়ে কোচিং থেকে নিখোঁজ ষষ্ঠ শ্রেণীর ছাত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 24, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নিখোঁজ ষষ্ঠ শ্রেণীর ছাত্রের ছবি, যিনি কোচিং থেকে হারিয়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বেঙ্গালুরুতে একটি কোচিং সেন্টার থেকে নিখোঁজ হন ষষ্ঠ শ্রেণীর ছাত্র পরিনাভ। এসময় তার কাছে ছিল মাত্র ১০০ রুপি (১৩২ টাকা)। পরে অনুসন্ধানে পুলিশ ১২ বছর বয়সী ছেলেটিকে ৫৭০ কিলোমিটার দূরের একটি শহরে খুঁজে পায়। 

এনডিটিভি জানিয়েছে, নিখোঁজের ৩ দিন পর আজ সকালে হায়দ্রাবাদের একটি মেট্রো স্টেশনে খুঁজে পাওয়া যায় পরিনাভকে। তাকে খুঁজে পেতে সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় অনুরোধ জানিয়েছিলেন তার মা-বাবা।

ডিনস একাডেমির ষষ্ঠ শ্রেণীর ছাত্র পরিনাভকে খুঁজে পেতে তিনদিন ধরে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকেও ফাঁকি দিতে সক্ষম হন পরিনাভ। পুলিশ যখন প্রথমবার পরিনাভকে খুঁজে পায় তখন তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে উদ্ধার করতে রওনা হয়। কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই অন্য জায়গায় চলে যায় পরিনাভ।

জানা গেছে, নিখোঁজের দিন সকাল ১১টার দিকে হোয়াইটফিল্ডের একটি কোচিং সেন্টার থেকে বের হতে দেখা যায় পরিনাভকে এবং তারপর বেলা ৩টার দিকে ইয়েমলুরের কাছে একটি পেট্রোল পাম্পে তাকে দেখা যায়। বেঙ্গালুরুর ম্যাজেস্টিক বাস টার্মিনালে ওইদিন সন্ধ্যায় তাকে একটি বাসে উঠতে দেখা গিয়েছিল।

বেঙ্গালুরু থেকে তিনি প্রথমে মাইসুরু এবং তারপর চেন্নাই হয়ে হায়দ্রাবাদে পৌঁছান। তার কাছে মাত্র ১০০ রুপি ছিল এবং এই সময় অর্থের জন্য পরিনাভ তার কাছে থাকা ১০০ রুপি মূল্যের কয়েকটি পার্কার কলম বিক্রি করেন। সিসিটিভির ফুটেজে তাকে গ্রাহকদের কাছে কলম বিক্রি করতে দেখা যায়।

এদিকে তার বাবা-মা তাকে খুঁজে বের করার জন্য সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়েছিলেন। তাদের করা পোস্ট ব্যাপকভাবে অনলাইনে শেয়ার করা হয় এবং এর ফলে একজন যাত্রী মেট্রোতে পরিনাভকে শনাক্ত করতে পারেন। ওই ব্যক্তি পরিনাভের পরিচয় নিশ্চিত করেন এবং নিখোঁজ হওয়ার তিনদিন পর হায়দ্রাবাদের নামপল্লী মেট্রো স্টেশনে তাকে নামিয়ে দেওয়া হয়।

পরিনাভের বাবা সুকেশ বলেছেন, পরিনাভ কীভাবে সেখানে গিয়েছিল তা তিনি জানেন না। তিনি বলেন, আমি সত্যিই সেই সমস্ত অপরিচিতদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের ছেলেটিকে খুঁজে পেতে সাহায্য করেছেন। তার ছবি ছড়িয়ে না পড়লে, হায়দ্রাবাদের লোকটি কখনই একটি ছেলেকে থামিয়ে জিজ্ঞাসা করার কথা ভাবত না এবং আমরা আমাদের ছেলেকে খুঁজে পেতাম না।

Tags: কোচিংনিখোঁজভারত
Previous Post

‘নিবিড় অপেক্ষা’ গান নয়, এটা একজন পিতার আর্তি

Next Post

গত বছর মসজিদে নববীতে ২৮ কোটি মুসল্লি নামাজ আদায় করেছেন

Next Post
মসজিদে নববীতে মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছর মসজিদে নববীতে ২৮ কোটি মুসল্লি নামাজ আদায় করেছেন

জায়েদ হলিউডের সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ভ্রমণে বের হবেন জায়েদ, বছরে করবেন ৩টি ছবি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT