চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির বর্ষসেরা একাদশে বাংলাদেশের নাহিদা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 23, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নাহিদা ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি মেয়েদের বর্ষসেরা ওয়ানডে একাদশ দিয়েছে। অস্ট্রেলিয়ান আধিক্যের একাদশে স্থান করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কান বাঁহাতি অলরাউন্ডার ও টি-টুয়েন্টি অধিনায়ক চামারি আতাপাত্তুকে।

২০২৩ সালে বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ওই ১১ জনের পাঁচজন অস্ট্রেলিয়ার। বাকি ছয়জন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের। অস্ট্রেলিয়ার পাঁচজন হলেন-ফোবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি (উইকেটকিপার), অ্যাশ গার্ডনার এবং অ্যানাবেল সাউদারল্যান্ড।

বাংলাদেশের নাহিদা আক্তারসহ বাকিরা হলেন-শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ও লিয়াও তাহুহু, ইংল্যান্ডের ন্যাটসিভার ব্রান্ট এবং সাউথ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক।

আইসিসির নভেম্বর মাসে মেয়েদের সেরা খেলোয়াড় বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদার গতবছর দুর্দান্ত কেটেছে। ২০২৩ সালে ওয়ানডেতে তিনি ২০ উইকেট শিকার করেছেন, যা ওয়ানডেতে গতবছর মেয়েদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

২৩ বর্ষী নাহিদার ম্যাজিকে অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ফর্ম ধরে রেখে নভেম্বরে ওয়ানডে সিরিজও জেতে নিগার সুলতানা জ্যোতির দল। ওই সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

সিরিজে প্রথম ওয়ানডেতে পাকিস্তান জেতার পর দ্বিতীয় ওয়ানডে টাই হয়। সুপার ওভারে দায়িত্ব পড়ে নাহিদার কাঁধে। মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন নাহিদা এবং বাংলাদেশ জিতে সিরিজে সমতা আনে।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিআতাপাত্তুনাহিদাপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

‘শরীফার গল্প’ নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন

Next Post

আইসিসির বর্ষসেরা টেস্ট দলে নেই কোহলি-রোহিত

Next Post
ভারতীয় ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির বর্ষসেরা টেস্ট দলে নেই কোহলি-রোহিত

রংপুরে শৈত্যপ্রবাহে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, কৃষকের ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে শৈত্যপ্রবাহে নষ্ট হওয়ার উপক্রম বোরো বীজতলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT