চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও গোলহীন মেসি-সুয়ারেজ, হেরেই বসলো মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 পূর্বাহ্ন 23, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মিয়ামি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় সাড়ে তিন বছর পর লিওলেন মেসি ও লুইস সুয়ারেজের জুটি দেখছে ফুটবলবিশ্ব। মাঠের পারফরম্যান্সে অবশ্য পূরণ হচ্ছে না প্রত্যাশা। শুক্রবার প্রীতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে জয় পায়নি মিয়ামি। সেদিন গোলশূন্য ড্রয়ের পর এবার মেজর সকারের ক্লাব এফসি ডালাসের কাছে হেরেই বসেছে মেসিবাহিনী।

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ডালাসের কটন বোল স্টেডিয়ামে ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যে লিড নেয় ডালাস। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে জেতানোর প্রাণপণ চেষ্টা করছিলেন ৩৬ বর্ষী মেসি।

এদিন মেসির প্রথম দুটি শট ফিরিয়ে দেন ডালাসের গোলরক্ষক মিকায়েল কোলাদি। ম্যাচের ২৭ মিনিটে উরুগুয়ের তারকা সুয়ারেজের পাস করা বলে মেসির তৃতীয় শটটি চলে যায় গোলবারের বাঁ-পাশ দিয়ে।

ম্যাচের পুরোটা সময়জুড়ে খেলেননি বিশ্বজয়ী মেসি। ৬৪ মিনিটে অধিনায়ক মেসিসহ লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটসকে তুলে নেন কোচ টাটা মার্টিনো। শেষ পর্যন্ত ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মেসি-সুয়ারেজদের।

২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেজর লিগ সকারের নতুন মৌসুম। মিয়ামি প্রথম ম্যাচটি খেলবে রিয়াল সল্ট লেকের বিপক্ষে। তার আগে আরও পাঁচটি প্রীতি ম্যাচ খেলবে মিয়ামি। যার প্রথম দুটি সৌদি আরবে। ২৯ জানুয়ারি নেইমারের দল আল হিলালের সঙ্গে প্রথমটি খেলার পর দ্বিতীয়টিতে  ১ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরের বিপক্ষে।

Tags: এমএলএসপ্রীতি ম্যাচমার্টিনোমিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
Previous Post

বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে কানাডা

Next Post

চট্টগ্রামে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Next Post
চট্টগ্রামে ট্রাকের চাপায় একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কুয়াশার কারণে ধোঁয়াটে দৃশ্য, গাড়ি চলাচল অব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে কাঁপছে দেশ, মৌসুমের সর্বনিম্ন ৬.৬ তাপমাত্রা দুই জেলায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT