চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাক্সওয়েলের হাসপাতালে ভর্তির ঘটনায় তদন্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 22, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার বল হাতে প্রস্তুত, ক্যাচিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিলেডে একটি কনসার্টে যোগ দেয়ার পর অ্যালকোহল সম্পর্কিত ঘটনায় হাসপাতালে ভর্তি হন গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিয়ে তদন্ত করছে, জানিয়েছে দেশটির গণমাধ্যম।

সিক্স অ্যান্ড আউট নামের একটি রক ব্যান্ডের কনসার্টে গত শুক্রবার যোগ দেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা এখনো জানা যায়নি। এটুকু নিশ্চিত হওয়া গেছে, একটি অ্যাম্বুলেন্স ডাকার পর ম্যাক্সওয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও বেশিক্ষণ তিনি হাসপাতালে ছিলেন না। সেখান থেকে ফিরেই অনুশীলন করেছেন।

৩৫ বর্ষী তারকা ক্রিকেটার সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শারীরিক চাপ কমাতে ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন। যদিও একই প্রতিপক্ষের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজে খেলবেন, জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া সপ্তাহের শেষে অ্যাডিলেডে গ্লেন ম্যাক্সওয়েলের সাথে সম্পর্কিত একটি ঘটনার বিষয়ে অবগত এবং এব্যাপারে আরও তথ্য জানতে চায়।

ওয়ানডে স্কোয়াডে তাকে না রাখার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই। ম্যাক্সওয়েল টি-টুয়েন্টি সিরিজে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে আর কোনো মন্তব্য করা হচ্ছে না।

এ ঘটনায় অন্যকেউ জড়িত ছিলেন না বলেও গণমাধ্যমে খবর। ম্যাক্সওয়েল মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশ লিগে অভিযান শেষে একটি সেলিব্রেটি গলফ ইভেন্টের জন্য অ্যাডিলেডে অবস্থান করছিলেন।

গত বছরের শেষদিকে ভারতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ম্যাক্সওয়েল আহমেদাবাদে গলফ কার্ট থেকে পড়ে গিয়ে আঘাত পান। এর আগে ২০২২ সালের শেষদিকে বন্ধুর জন্মদিনে দৌড়ানোর সময় পিছলে গিয়ে তার পা ভেঙে যাওয়ায় তিন মাসেরও বেশি খেলার বাইরে ছিলেন।

গত সপ্তাহে মেলবোর্ন স্টার্স বিগ ব্যাশ লিগের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় ম্যাক্সওয়েল দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান।

Tags: অ্যাডিলেডক্রিকেট অস্ট্রেলিয়াম্যাক্সওয়েললিড স্পোর্টস
Previous Post

তামিম-জাদরানে চট্টগ্রামের তিনে দুই

Next Post

জাতীয় সংসদের হুইপ মাশরাফী

Next Post

জাতীয় সংসদের হুইপ মাশরাফী

সরকারি দলের হুইপ পদে মাশরাফীসহ দুই নতুন মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি দলের হুইপ পদে মাশরাফীসহ দুই নতুন মুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT