চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির বর্ষসেরা টি-টুয়েন্টি দলে উগান্ডার ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 22, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
উইকেটের সামনে উগান্ডার ক্রিকেটার ব্যাট হাতে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছরের বর্ষসেরা টি-টুয়েন্টি দল দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ব্যাট, বল এবং অলরাউন্ড পারফরম্যান্সের ভিত্তিতে একাদশ সাজিয়েছে। তাতে ভারতের ক্রিকেটার ৪ জন। উগান্ডা ও জিম্বাবুয়ের ক্রিকেটার থাকলেও নেই অস্ট্রেলিয়ার কেউ। ভারত বাদে এশিয়ার আর কোনো দেশের ক্রিকেটারও নেই দলে। অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে।

ভারতের বাইরে সর্বোচ্চ দুজন জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের আছেন একজন করে। চমক আইসিসির সহযোগী সদস্য দেশ উগান্ডার আলপেস রামজানির নাম।

উগান্ডার ২৯ বর্ষী বাঁহাতি স্পিনার ২০২৩ সালে ছেলেদের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। ৩০ ম্যাচে ৪.৭৭ ইকোনমি রেটে বোলিং করে নিয়েছেন ৫৫ উইকেট। ব্যাট হাতেও কম ছিলেন না। ২৮.০৬ গড়ে ৪৪৯ রান তুলেছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উগান্ডার প্রথমবার জায়গা করে নিতে অন্যতম ভূমিকা ছিল রামজানির।

জিম্বাবুয়ের সিকান্দার রাজা ব্যাটে-বলে দুটিতেই ছিলেন দারুণ ছন্দে। ১১ ইনিংসে ৫১.৫০ গড়ে ৫১৫ রানের পাশাপাশি উইকেট নেন ১৭টি। এরপরও টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি রাজার দল। আর সূর্যকুমার ১৭ ইনিংসে ৪৮.৮৮ গড় ও ১৫৫.৯৬ স্ট্রাইক রেটে করেন ৭৩৩ রান।

ওপেনার হিসেবে বর্ষসেরা দলে জায়গা পাওয়া জয়সওয়াল ১৪ ইনিংসে ১৫৯ স্ট্রাইক রেটে করেন ৪৩০ রান। ইংল্যান্ডের ফিল সল্ট ৮ ইনিংসে তোলেন ৩৯৪ রান, যার মধ্যে টানা দুটি শতক আছে, কোনো ইনিংস ২৫ রানের কমে নেই ২৭ বর্ষী সল্টের।

এদিকে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলে আছেন ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান। ১৩ ইনিংসে ১৬৩ স্ট্রাইকে ৩৮৪ রান আসে তার ব্যাটে। মিডল অর্ডারের মার্ক চ্যাপম্যান পুরো বছরে নিউজিল্যান্ডের হয়ে করেন ৫৭৬ রান।

বোলারদের মধ্যে আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর জায়গা করেছেন ২৬ উইকেট নিয়ে, উইকেট নিয়েছেন প্রতি ১৩ বলে একটি করে। আইসিসি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার হিসেবে বছর শেষ করা ভারতের রবি বিষ্ণোই পুরো বছরে ৪৪ ওভার করে নেন ১৮ উইকেট। দুই পেসার জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা এবং ভারতের অর্শদীপ সিং যথাক্রমে ১৫ ও ২১ ম্যাচে নিয়েছেন সমান ২৬টি করে উইকেট।

আইসিসির বর্ষসেরা টি-টুয়েন্টি দল: যস্বী জয়সওয়াল (ভারত), ফিল সল্ট (ইংল্যান্ড), নিকোলাস পুরান (উইকেটরক্ষক-ওয়েস্ট ইন্ডিজ), সূর্যকুমার যাদব (অধিনায়ক-ভারত), মার্ক চ্যাপম্যান (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), আলপেস রামজানি (উগান্ডা), মার্ক অ্যাডাইর (আয়ারলায়ন্ড), রবি বিষ্ণোই (ভারত), রিচার্ড এনগারাভা (জিম্বাবুয়ে) ও অর্শদীপ সিং (ভারত)।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিউগান্ডাজিম্বাবুয়েভারতলিড স্পোর্টসসিকান্দার রাজাসূর্যকুমার
Previous Post

পরিচালনায় ফিরছেন কিরণ রাও, প্রযোজনায় আমির

Next Post

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বহুল আলোচিত রাম মন্দির উদ্বোধন

Next Post
অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের দৃশ্য, ভারতের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বহুল আলোচিত রাম মন্দির উদ্বোধন

আহত ছাত্রের ছবি, তার হাতে ও পায়ে ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT