চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনের কন্টেন্ট, অফলাইনেও সরব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 23, জানুয়ারি 2024
in বিনোদন
A A
বাংলাদেশের নির্বাচনী প্রচার পোস্টার, রঙিন ও বিশদ ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির পর ওটিটির দর্শকদের কাছ থেকে ভালোই প্রশংসা অর্জন করছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অসময়’। সমাজের নানা শ্রেণি পেশার মানুষদের গল্পে নির্মিত তারকাবহুল এই ওয়েব ফিল্মটি ১৮ জানুয়ারি বঙ্গ-তে মুক্তি পেয়েছে! 

দর্শকের ইতবাচক সাড়ার পাশাপাশি ‘অসময়’-এর প্রচারণার বিষয়টি নজর কেড়েছে। সিনেমা মুক্তি পেলে যেভাবে শহরের দেয়ালে দেয়ালে পোস্টার দিয়ে প্রচারণা করানো হয়, ‘অসময়’-এর ক্ষেত্রেও তাই দেখা গেছে। নির্মাতা অমি জানান, দেশের বড়বড় শহরে প্রায় ২০ হাজার পোস্টার লাগানো হয়েছে। এছাড়া ঢাকা নিউমার্কেট, মিরপুর, শাহবাগ, মতিঝিল, কুড়িল, পুরান ঢাকা, সাভার, গাজীপুর চৌরাস্তা জুড়ে শোভা পাচ্ছে এ ফিল্মটির পোস্টার।

মুক্তির আগে অসময়’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারে এটি দেখে অনেকেই বলেছিলেন এটি আসলে পুরাই সিনেমা! তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, আমার কাছে অসময় সিনেমা নির্মাণের পূর্ব প্রস্ততি। সিনেমা বানালে আরও বড় স্কেলে বানাবো। তবে সিনেম্যাটিক ট্রিটমেন্টে যেহেতু বানিয়েছি, তাই সিনেমার মতো করে ওয়েব ফিল্মের প্রমোশন করার চেষ্টা করছি। যাতে বেশি দর্শকদের কাছে পৌঁছায়।

বঙ্গ অ্যাপে ২০ টাকা সাবস্ক্রাইব করে দেখা যাচ্ছে ‘অসময়’। প্রতিষ্ঠানটির চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু, জানান, সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০ হাজারের বেশি পোস্টার লাগানো হয়েছে। এছাড়া ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলেও বড় পোস্টার দেয়া হয়েছে।  যোগ করে বলেন, অ্যাপ হচ্ছে ডিজিটাল থিয়েটার। আমরা মনে করি অসময় একটি সিনেমা। আমাদের পলিসির দিক থেকে পার্থক্য শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হয়েছে।

‘শহরে সিনেমার পোস্টারে লেখা থাকে চলিতেছে অমুক হলে। আমাদের পোস্টারগুলোতে লেখা আছে অসময় দেখুন বঙ্গ-তে। আর অমি যে মাপের নির্মাতা ও যেমন কনটেন্ট বানায় সেই হিসেবে প্রডাকশন হাউজের দিক থেকে তার কনটেন্ট এমন প্রচারণায় সে ডিজার্ভড করে বলে আমি মনে করি।’

‘অসময়’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, তাসনিয়া ফারিণ, মনিরা মিঠু, রুনা খান, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, শ্বাশত দত্ত, সুমন পাটোয়ারি, শিমুল শর্মা, লামীমা লাম, ইশরাত জাহিন এবং বিশেষ চরিত্রে আছেন জিয়াউল হক পলাশ।

Tags: অসময়ইন্তেখাব দিনারইরেশ জাকেরইশরাত জাহিনতারিক আনাম খানতাসনিয়া ফারিণমনিরা মিঠুরুনা খানলামীমা লামলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুল শর্মাশ্বাশত দত্তসুমন পাটোয়ারি
Previous Post

হাসপাতালে কেমন আছেন সাইফ?

Next Post

কিশোরগঞ্জে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি

Next Post
কিশোরগঞ্জে পরিবেশ সচেতনতামূলক বৃক্ষরোপণ ও শিশুদের পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি

শীতের সময় পরিযায়ী পাখির বিশাল ঝাঁক রামরাই দিঘীতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রামরাই দিঘীতে শীতে ঝাঁক বেঁধে ছুটে এসেছে পরিযায়ী পাখি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT