চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 20, জানুয়ারি 2024
in অর্থনীতি
A A
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যসেবা পণ্যের উদ্ভাবন এবং বৈচিত্র্যতা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে দেশের শীর্ষস্থানীয় ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির এর উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানে শুরু হয়। পরে ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, আব্দুল মুক্তাদির বিগত বছরগুলোতে ইনসেপ্টার বিভিন্ন সাফল্য ও চ্যালেঞ্জের কথা স্মরণ করেন, এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সাম্প্রতিক ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি ভ্যাকসিন এবং ডায়াপারসহ ইনসেপ্টার বিভিন্ন পণ্যের বিশ্বব্যাপী সফল রপ্তানির বিষয়টি উল্লেখ করেন।

ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির বলেন, যাত্রার শুরু থেকেই ইনসেপ্টা প্রতি বছর সব শ্রেণীর মানুষের সুবিধা নিশ্চিত করতে উচ্চ গুণমান বজায় রেখে বিশ্বের সর্বাধুনিক ওষুধ সাশ্রয়ী মূল্যে বাজারে নিয়ে আসছে। ইনসেপ্টাই বাংলাদেশের একমাত্র ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা নিজস্ব এপিআই দিয়ে দুটি বায়োসিমিলার বায়োলজিক্স বাজারজাত করেছে। বাংলাদেশকে জরায়ুমুখের ক্যান্সারমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইনসেপ্টা বহুল প্রতীক্ষিত জরায়ুমুখের ক্যান্সারের ভ্যাকসিন ২০২২ সালে বাজারজাত করেছে। ২০২৩ সালে ইনসেপ্টা জীবন রক্ষাকারী নিউমোকোক্কাল ভ্যাকসিন বাজারজাত করেছে যা আগে অপ্রতুল ছিল।

ইনসেপ্টার এক্সিকিউটিভ ডিরেক্টর মার্কেটিং ডা. ই. এইচ. আরেফিন আহমেদ ২০২৪ সালের জন্য কোম্পানির কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং বলেন, বর্তমানে ইনসেপ্টা ৯৭টি দেশে মানসম্মত ওষুধ রপ্তানি করছে। ইনসেপ্টার এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ উদ্দিন আহমেদ গত বছরের বিক্রয় বিশ্লেষণ করেন এবং ২০২৪ সালের বিক্রয়-পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ২০২৩ সালের সেরা অর্জনকারীদেরকে পুরস্কৃত করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানটি সান্ধ্যভোজ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Tags: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল
Previous Post

নকল ঠেকাতে নারী পরীক্ষার্থীদের নগ্ন করে তল্লাশি

Next Post

দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা কবে, কোথায়

Next Post
ঘন কুয়াশায় ঢাকা রাস্তা, যানবাহন চলাচল বন্ধের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা কবে, কোথায়

ক্রিকেট মাঠে সাকিব ও তামিমের হাত মেলানো দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হাত মেলালেও কথা হয়নি সাকিব-তামিমের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT