চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে এই সানা জাভেদ, যাকে বিয়ে করলেন শোয়েব মালিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 20, জানুয়ারি 2024
in বিনোদন
A A
সানা জাভেদ ও শোয়েব মালিকের বিয়ের ছবি, বাংলাদেশি ক্রিকেটারের জীবনযাত্রার অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের খবরের গুঞ্জনের মাঝেই বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক। জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে তিনি বিয়ে করেছেন। সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ছবি। এর পর থেকেই সবার কৌতূহলের কেন্দ্রে রয়েছেন সানা জাভেদ।

পাকিস্তানের অভিনেত্রী সানা ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ২০১২ সালে টিভি সিরিয়াল ‘শেহর-ই-জাত’-এ ‘মরিয়াম’ চরিত্রে অভিনয় দিয়ে তার পথচলা শুরু। এরপর একের পর এক সিরিয়ালে অভিনয় করে অল্প সময়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। তার মাঝে ‘খানি’, ‘রুশওয়াই’ এবং ‘ডাঙ্ক’ অন্যতম। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘সুকুন’-এ।

শোয়েব মালিক ও সানা জাভেদ বিবাহিত, খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ শোয়েব মালিকের আগে ২০২০ সালে অভিনেত্রীর বিয়ে হয়েছিল পাকিস্তানি অভিনেতা এবং গায়ক-গীতিকার উমাইর জাশওয়ালের সঙ্গে। তবে খুব অল্প সময়ের মাঝেই তারা আলাদা হয়ে যান।

তার ‘দুর্ব্যবহার’ এর অপবাদও রয়েছে অনেক। এক সহকর্মীকে ‘দুই টাকার শিল্পী’ বলে সমালোচিত হয়েছিলেন তিনি। কাজ হারিয়েছিলেন একারণেই।

সহজেই মেজাজ হারানো এবং সামাজিকমাধ্যমে কারও ওপরে ক্ষোভ প্রকাশের অভ্যাস রয়েছে তার। অভিনয় দিয়ে নয়, নানা বিতর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন বার বার।

ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে বিয়ে করার আগে প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীকে ২০১০ সালে তালাক দিয়েছিলেন শোয়েব। ওই বছর ভারতের হায়দরাবাদে ঐতিহ্যবাহী মুসলিম অনুষ্ঠানে সানিয়া-শোয়েবের বিয়ে হয়। পরে পাকিস্তানের শিয়ালকোটে একটি ওয়ালিমা অনুষ্ঠান হয়। ২০১৮ সালে তাদের সন্তান ইজহানের জন্ম হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: অভিনেত্রীক্রিকেটারডিভোর্সপাকিস্তানবিচ্ছেদবিয়েশোয়েব মালিকসানা জাভেদসানিয়া মির্জা
Previous Post

ইরান-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের দাবি

Next Post

এক অস্ট্রেলিয়ানসহ দুই ক্রিকেটারকে দলে টানল ঢাকা

Next Post
দলের দুই ক্রিকেটার, একজন বাংলাদেশি ও একজন অস্ট্রেলিয়ান, জার্সি পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক অস্ট্রেলিয়ানসহ দুই ক্রিকেটারকে দলে টানল ঢাকা

তামাই ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পিকনিকের ছবি, বিজয়ীদের পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

তামাই ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT