চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি পরীক্ষায় ৬ জেলার ১৫ কেন্দ্র পরিবর্তন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 20, জানুয়ারি 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
চ্যানেল আই অনলাইন এর বিলবোর্ড যেখানে বঙ্গবন্ধুর ছবি ও বাংলা লেখা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ জেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ১৫টি কেন্দ্র পরিবর্তন করেছে যশোর শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রগুলো পরিবর্তন করা হয়েছে। 

বাসসের তথ্য অনুসারে, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব জানিয়েছেন, বোর্ড নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতসহ অন্যান্য ক্ষেত্রে সমস্যা ছিল। নির্ধারিত ফি দিয়ে আবেদনের ভিত্তিতে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

খুলনার ডুমুরিয়া গজেন্দ্রপুর থুকড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল শলূয়া পূর্ণ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়। এটি পরিবর্তন করে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে শাহপুর মাধ্যমিক বিদ্যালয়। পাইকগাছার দেবদুয়ার কে ডি সাহপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল। সেটি পরিবর্তন করে পাইকগাছা চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়ে নেয়া হয়েছে।

এছাড়াও, খুলনা খানজাহান আলী বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র ছিল খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়। সেটি পরিবর্তন করে নির্ধারণ হয়েছে বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন। খুলনা খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের পরীক্ষার্থীরা এ বার প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। একারণে শিক্ষাপ্রতিষ্ঠানটির কেন্দ্র নির্ধারণ করা হয়েছে নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ।

খুলনা বটিয়াঘাটা শিয়ালডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার মাধ্যমিক বিদ্যালয়। সেটি পরিবর্তন করে নতুন কেন্দ্র করা হয়েছে খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজ। যশোরের চৌগাছার আন্ধরকোটা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়। সেটি পরিবর্তন করে চৌগাছা কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

মণিরাপুর জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র ছিল মণিরামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়। সেটি পরিবর্তন করে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে মণিরামপুর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বাঘারপাড়া করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র ছিল বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজ। সেটি পরিবর্তন করে কেন্দ্র করা হয়েছে বাঘারপাড়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়।

বাগেরহাট জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের কেন্দ্র ছিল বাগেরহাট সরকারি মাধ্যমিক বিদ্যালয়। সেটি পরিবর্তন করে কেন্দ্র করা হয়েছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল। বাগেরহাট সদরের খাড়াসম্বল নবগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র ছিল বাগেরহাট সরকারি মাধ্যমিক বিদ্যালয়। সেটি পরিবর্তন করে কেন্দ্র করা হয়েছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল।

কুষ্টিয়া হাসিব ড্রীম স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীরা এবার প্রথম এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করবে। এ কারণে তাদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বাঁশবাড়ীয়া পোলতাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার প্রথম এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করবে। একারণে তাদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা এবার প্রথম এসএসসি পরীক্ষার অংশ নেবে। এ কারণে তাদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সাতক্ষীরা শ্যামনগর ভুরুরিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়। সেটি পরিবর্তন করে কেন্দ্র করা হয়েছে নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়।

Tags: এসএসসি পরীক্ষাযশোর শিক্ষা বোর্ডশিক্ষা বোর্ড
Previous Post

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অর্জুন-মালাইকা

Next Post

‘ঝুমকা’ সাফল্যের পর জেফার-মুজার নতুন গান!

Next Post
বাংলাদেশি গায়ক জেফার ও মুজার নতুন গানের প্রচার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঝুমকা’ সাফল্যের পর জেফার-মুজার নতুন গান!

উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT