চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হতে চান মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:08 অপরাহ্ন 19, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
মিরাজ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে কখনও শিরোপা জয়ের স্বাদ পাননি মেহেদী হাসান মিরাজ। এবারের আসরে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। কীর্তনখোলা পাড়ের দলটির হয়ে চ্যাম্পিয়ন হতে চান টাইগার অলরাউন্ডার।

শনিবার আসরের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সাকিবের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তামিমের ফরচুন বরিশাল। দুপুর দেড়টায় গড়াবে লড়াই। তার আগেরদিন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সেরেছে বরিশাল। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে মিরাজ জানিয়েছেন তার লক্ষ্যের কথা।

‘প্রত্যাশা একটাই, চ্যাম্পিয়ন হতে হবে। কারণ, আমি গত বছরও একটা কথা বলে এসেছিলাম, এ বছরও বলছি আমি কখনও বিপিএলে চ্যাম্পিয়ন হতে পারি নাই। একবার চ্যাম্পিয়ন হতে চাই। আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা প্র্যাকটিসে করেছি। চেষ্টা করব, চ্যাম্পিয়ন হওয়ার জন্য।’

বরিশালের এবারের দলে আছেন পঞ্চপাণ্ডবের তিন জন (তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ)। তিন সিনিয়র ক্রিকেটারের উপস্থিতিকে বড় অ্যাডভান্টেজ হিসেবে দেখছেন মিরাজ। বলছেন, ‘এটা আমাদের টিমের জন্য বিরাট অ্যাডভান্টেজ।’

‘আমাদের তিন সিনিয়র আছে এবং এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে। এটা অবশ্য আমাদেরকে এগিয়ে রাখবে। তবে আমাদের পারফর্ম করতে হবে। অবশ্যই সবার দিকে না তাকিয়ে নিজের পারফর্মটা করতে হবে। দিনশেষে, আমাদের যে সিনিয়র প্লেয়ার আছে তাদের দায়িত্ব বেশি, কিন্তু আমাদেরও তো দায়িত্ব আছে। আমরা যদি চিন্তা করি, আমরা কিভাবে ম্যাচটা খেলব। তারা আমাদের টিমে আছে, তা আমাদের জন্য অ্যাডভান্টেজ। বাট সবার পারফর্ম করতে হবে।’

‘শিরোপা জিততে হলে কিন্তু অনেক হার্ডওয়ার্ক করতে হয়। সহজে কখনও শিরোপা জেতা যায় না। আর আমরা সেভাবেই কষ্ট করছি, আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার জন্য। আমাদের টিমের ক্ষমতা আছে। আমি মনে করি, ভাগ্যও দরকার আছে। আমরা যদি ভালো খেলি তাহলে আশা করি, ভাগ্যটাও থাকবে। ভাগ্য আমাদের পক্ষে থাকলে অবশ্যই শিরোপা জিতব।’

Tags: তামিমফরচুন বরিশালবিপিএল-২০২৪মিরাজরংপুর রাইডার্সলিড স্পোর্টসসাকিব
Previous Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা

Next Post

ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু

Next Post
একজন যুবক গাছে ফুলের পাশে দাঁড়িয়ে, প্রকৃতি পরিবেশে সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু

বাজারে ভিড়ের মধ্যে একজন মহিলা শীতের পিঠা বিক্রি করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতের পিঠায় ভাগ্য বদল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT