চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম সময়ে জীবনে এতো সাড়া পাইনি: অমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 19, জানুয়ারি 2024
in বিনোদন
A A
অমি হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন, পটভূমিতে সিনেমার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সোসাইটির এই সময়ের গল্পগুলো তুলে ধরে ওয়েব ফিল্ম ‘অসময়’ নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে এটি। ওয়েবে আসক্ত দর্শকরা এরপর থেকে অসময়-এ মজেছেন। সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখা যাচ্ছে, সব শ্রেণির দর্শক ‘অসময়’ দেখে প্রশংসা করছেন।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, নির্মাতা অমির মুন্সিয়ানার পাশাপাশি কে কার চেয়ে ভালো অভিনয় করছে তা নিয়ে আলোচনা হচ্ছে!

তারকা বহুল ওয়েব ফিল্ম ‘অসময়’ এ অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, শ্বাশত দত্ত, সুমন পাটোয়ারি, শিমুল শর্মা, লামীমা লাম, ইশরাত জাহিন এবং বিশেষ চরিত্রে হাজির হয়েছেন জিয়াউল হক পলাশ।

বুধবার এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে নির্মাতা, শিল্পী, কলাকুশলীরা ওয়েবটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন। অসময়-এর সঙ্গে জড়িত নয় এমন সব দেশের নামী নির্মাতা শিল্পীরা এটি দেখে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধিকাংশই একটাই কথা বলছিলেন, এটি সিনেমা হিসেবে মুক্তি দেয়া উচিত! এদিকে, ওয়েবে মুক্তির পর দর্শকও একই কথা বলছেন। তাদের ভাষ্য, আড়াই ঘণ্টার বেশি সময়ের এই কনটেন্টটি তারা এক বসাতেই দেখে ফেলেছেন!

মুক্তির পর থেকে সব শ্রেণির দর্শকদের প্রশংসায় ভাসছেন নির্মাতা অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত এই নির্মাতা চ্যানেল আই অনলাইনকে বললেন, অনেক কনটেন্ট বানিয়েছি। কিন্তু আমার জীবনে এতো দ্রুত এতো সাড়া কোনো কাজ থেকে পাইনি। মুক্তির পর মানুষের যেভাবে ভালোবাসা পাচ্ছি, এমন সব মানুষ আমাকে ফোন করছেন যারা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিখ্যাত ব্যক্তিত্ব। কিছু কিছু মানুষের ফেসবুক রিভিউ সত্যি আমাকে আবেগি করছে।

অনেকেই বলছেন অসময় কেন সিনেমা হলে মুক্তি দিলেন না? অমির উত্তর, হলের জন্য যেটা বানাবো সেটা আরও বড় কিছু করবো। সিনেমা বানানোর জন্য যে অনুশীলন যেটা অসময়ের মাধ্যমে অভিজ্ঞতা নিয়েছি। আমাকে যারা ভালোবাসে আমি তাদের জন্য আরও ভালো উপহার দিয়ে যাবো। এর আগে যেসব কনটেন্ট বানিয়েছি ভালো ইন্সপায়ারের পাশাপাশি কিছু সমালোচনা ছিল। যেটা সাধারণ বিষয়। কিন্তু অসময়-এ নেগেটিভ কিছু পাইনি।

এর আগে বঙ্গ’র প্রযোজনায় ব্যবসা সফল ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’ বানিয়েছিলেন অমি। এই প্রডাকশনের প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘হোটেল রিলাক্স’ বঙ্গের সবচেয়ে সাকসেসফুল কনটেন্ট। অসময়ের ওপেনিংটা হোটেল রিলাক্সের চেয়েও ভালো হয়েছে। অমির উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমাদের বিশ্বাস, পে করে যারা অসময় দেখছেন বা আগামীতে দেখবেন তারা সময় এবং অর্থ কোনটাই বৃথা যাবে না।

টানটান উত্তেজনাপূর্ণ এই গল্পটিতে নির্মাতা অমি’র যেই মুন্সিয়ানা, সেই কমেডিরও কোনো কমতি নেই। ফিল্মটি দেখে কখনও কখনও চোখের পাতা ভিজে উঠলেও নির্মল আনন্দে বারবার হেসে উঠতে বাধ্য হবেন দর্শক। এমনটাই বলছেন ‘অসময়’ এর নির্মাণ সংশ্লিষ্টরা।

Tags: অভিনয়অসময়ইন্তেখাব দিনারইরেশ যাকেরইশরাত জাহিনওটিটিওয়েব ফিল্মওয়েব সিরিজকাজল আরেফিন অমিতারিক আনাম খানতাসনিয়া ফারিণবঙ্গমনিরা মিঠুমুশফিকুর রহমান মঞ্জুরুনা খানলামীমা লামলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুল শর্মাশ্বাশত দত্তসুমন পাটোয়ারি
Previous Post

দেশে বাড়ছে করোনা সংক্রমণ: দ্রুত টিকা দেওয়ার নির্দেশ

Next Post

রক্ত ঝরিয়েও বড় হার এড়াতে পারল না উইন্ডিজ

Next Post
ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রক্ত ঝরিয়েও বড় হার এড়াতে পারল না উইন্ডিজ

ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্যে অস্বস্তিতে নেই আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT