চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেল তিন ছবি, প্রচারণা ও হল সংখ্যায় এগিয়ে ‘হুব্বা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 19, জানুয়ারি 2024
in বিনোদন
A A
তিনটি বাংলা সিনেমার পোস্টার, মুক্তি ও প্রচারণার তথ্য সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরের ১৯ দিনের মাথায় এসে প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাংলা ছবি! একটি নয়, একই দিনে দেশের প্রায় ৯০টি সিনেমা হলে মুক্তি পেল তিন তিনটি ছবি! এরমধ্যে একটি বাংলা ছবি ভারত থেকে আমদানিকৃত, অন্য দুটি দেশীয় প্রযোজনায় নির্মিত!

তবে ভারত থেকে আমদানিকৃত বহুল আলোচিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেশের গুণী অভিনেতা মোশাররফ করিম! আর এ কারণে ছবিটি আমদানি হলেও বাকি দুটি ছবির মতোই দর্শক নিজের দেশের ছবি বলেই গ্রহণ করছে!

শুধু তাই নয়, দেশী দুই ছবি নিয়ে চোখে পড়েনি প্রচারণা! তবে ভারতীয় বাংলা ছবি ‘হুব্বা’র ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম! দুই সপ্তাহের বেশী সময় ধরে বাংলাদেশে ছবিটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া ও অভিনেতা মোশাররফর করিমকে ছবিটি নিয়ে তুমুল ব্যস্ত থাকতে দেখা গেছে। শুধু তাই নয়, ভারতীয় ‘হুব্বা’র নির্মাতা ব্রাত্য বসুও সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাতে বাংলাদেশে ছুটে এসেছেন!

আর সেটারই যেন ফল পেয়েছে ‘হুব্বা’। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি দেশের ৬৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল! এমনটাই জানিয়েছে পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।

অন্যদিকে চয়নিকা চৌধুরী নির্মিত দেশের ছবি ‘কাগজের বউ’-তে পরীমনি, ডিএ তায়েব এবং ইমনের মতো অভিনেতা থাকলেও প্রচারণায় তেমন সাড়া ফেলতে পারেনি। ছবিটি দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

একইভাবে প্রায় প্রচারণাহীন মুক্তি পেল মেহেদী হাসান পরিচালিত আরেক ছবি ‘শেষ বাজি’। এই সিনেমাটি দেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটির প্রচারণায় অভিনেতা সায়মন সাদিককে একাই ছুটতে দেখা গেছে। এমনকি উল্টো এই অভিনেতাকে ছবি সংশ্লিষ্টদের প্রচারণায় অনিহা নিয়েও কথা বলতে দেখা গেছে।

তবে সিনেসমালোচকরা বলছেন, প্রথম সপ্তাহে হল সংখ্যা কম বেশী কোনো বিষয় নয়। কন্টেন্টে জোর থাকলে সবচেয়ে কম হল পাওয়া ছবিটিও পরের সপ্তাহে টিকে থাকবে, এবং ধীরে ধীরে হল সংখ্যাও বাড়বে। এমন নজির নিকট অতীতেই রয়েছে। এখন দেখার বিষয়, নতুন বছরে মুক্তি পাওয়া তিন ছবি থেকে দর্শক কোন ছবিটির উপর আস্থা রাখেন!

Tags: কাগজের বউচয়নিকাজাজডিএ তায়েবপরীমনিমোশাররফ করিমলিড বিনোদনশেষ বাজিসায়মন সাদিকসিনেমাহুব্বা
Previous Post

বাজল বিপিএল দামামা, বাড়ছে দর্শক উন্মাদনা

Next Post

টি-স্পোর্টসকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন চ্যানেল আই

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ী দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-স্পোর্টসকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন চ্যানেল আই

নির্বাচন নিয়ে আলোচনা করছেন ওবায়দুল কাদের ও অন্য নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যে সামান্যতম অস্বস্থিতেও নেই সরকার: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT