চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সিরিজ নিয়ে আসছেন ভিকি জাহেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 17, জানুয়ারি 2024
in বিনোদন
A A
বিভিন্ন চরিত্রের উত্তেজনাপূর্ণ সংলাপ ও এক্সপ্রেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

খুব শিগগির আসছে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে ‘পুনর্জন্ম’ খ্যাত নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েব সিরিজ ‘টিকিট’। ওটিটি প্লাটফর্ম চরকির জন্য নির্মিত সিরিজে অভিনয় করেছেন সিয়াম, সাফা, মনোজসহ আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা, কে এস এম আরাবি মওদুদ প্রমুখ।

সিরিজের পোস্টারে একদম ভিন্ন লুকে দেখা গেছে সিয়াম আহমেদকে। এটি নিয়ে তিনি বলেন,‘এই সিরিজে আমার চরিত্রের নাম সালেক। এই চরিত্রটা আমি ঠিক কতখানি করতে পারবো সেটা নিয়ে বেশ সংশয় ছিল আমার মাঝে। তবে ভিকি ভাই সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলেন। সাহস দিয়েছেন। উনার কারণেই আমি সালেক চরিত্রটা করতে পেরেছি।’

বেশ সাহসী চরিত্র ও ভিন্ন লুকে অভিনয় করেছেন সাফা কবির। তিনি বলেন,‘এই কাজটা বেশ কিছু কারণে আমার জন্য বিশেষ। আমি আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি। সেই সাথে গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। আর চরিত্র করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কারণ আমার বেড়ে উঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাৎ।’

সিরিজটি নিয়ে উচ্ছ্বসিত পরিচালক ভিকি জাহেদ। তিনি বলেন,‘টিকিট আমার জন্য একটা ইউনিক অভিজ্ঞতা। নাজিম উদ্দিন ভাইয়ের গল্প শুনেই মনে হয়েছিল এটা একটা সিরিজে রূপান্তর করা যাবে। পরবর্তীতে আমার চিন্তা ভাইয়ের সঙ্গে শেয়ার করলে তিনিও সহমত প্রকাশ করেন। গল্পটা খুবই ইন্টারেস্টিং হবে। এখানে প্রথমবারের মতো ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা থ্রি লেভেলের কম্বো করেছি। স্যাটায়ার আমার খুব পছন্দের একটা জনরা।’

কাজের অভিজ্ঞতা জানিয়ে পরিচালক বলেন,‘এই সিরিজের অভিনেতাদের সঙ্গে আগেও কাজ করেছি। নতুন অভিজ্ঞতা ছিল সিয়ামের সঙ্গে কাজ করা। দর্শকরা নতুন সিয়াম, সাফা ও মনোজকে একদম নতুন ভাবে দেখবে এই সিরিজে।’

দর্শকের উদ্দেশে পরিচালক ভিকি বলেন,‘টিকিট সবচেয়ে ভিন্ন রকম কিছু হবে। আর আমরা সব সময় দর্শকদের বিনোদন দেয়ার জন্যই কাজ করি। সেটা এই কনটেন্ট সবচেয়ে বেশি পাবে আশা করছি।’

Tags: আবদুল্লাহ আল সেন্টুএ কে আজাদ সেতুকে এস এম আরাবি মওদুদজয়রাজজান্নাতুল ফেরদৌস রাইসাপুনর্জন্মবাদল শহীদভিকি জাহেদমনোজমার্শিয়া শাওনমাহমুদ আলমমোহাম্মদ নাজিম উদ্দিনরেজান শোভনলিড বিনোদনসাফাসাফা কবিরসিয়ামসিয়াম আহমেদ
Previous Post

শক্তিশালী মুদ্রার তালিকায় শীর্ষ পাঁচে নেই মার্কিন ডলার

Next Post

বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি, পাওয়ার্ড বাই নগদ

Next Post
বিপিএল ২০২৩ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটাররা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি, পাওয়ার্ড বাই নগদ

সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারও সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT