চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হস্তশিল্পের মাধ্যমে অনেক নারীর ভাগ্য বদল

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
2:30 অপরাহ্ন 16, জানুয়ারি 2024
in অর্থনীতি, জনপদ, দিনাজপুর
A A
নারী হস্তশিল্পের জন্য কাঠের বাটিতে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হস্তশিল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থানে স্বাবলম্বী হচ্ছে উত্তরের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরের নারীরা। অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখছে জেলার খানসামা উপজেলায় গড়ে তোলা ‘রংজুট বিডি’ নামে একটি প্রতিষ্ঠান।

তৈরি হচ্ছে অপরূপ কারুকার্য সম্মিলিত দৃষ্টিনন্দন হস্তশিল্প পণ্য। দেশের গন্ডি পেরিয়ে যা বিশ্ব বাজারেও চাহিদা গড়ে তুলেছে। বিভিন্ন স্থান থেকে উপকরণ সংগ্রহ করে তৈরি হচ্ছে এ হস্তশিল্প। মান ভালো ও দৃষ্টিনন্দন হওয়ায় ব্যাপক চাহিদা বেড়েছে নারীদের হাতে তৈরি এসব পণ্যের। হস্তশিল্পের এসব পণ্য মুগ্ধ করেছে দেশি-বিদেশি ক্রেতাদেরও।

নারীরা নিপুণ হাতে তৈরি করছেন হোগলা বাস্কেট, বাক্স, ফ্লোর ম্যাট, পাপশ, ডোর ম্যাটসহ বিভিন্ন ধরনের হস্তেশিল্প পণ্য। এ প্রতিষ্ঠানে কাজ করছেন ৫০ জনেরও বেশি মানুষ। যার অধিকাংশই নারী।

এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামের সাধারণ নারীদের তৈরি করা পণ্য চলে যাচ্ছে বিশ্ববাজারেও। এতে স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী। এমনটাই জানালেন রংজুট বিডি এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার কাইদুজ্জামান।

ইঞ্জিনিয়ার কাইদুজ্জামান বলেন, যদি সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া যায়, তাহলে আরো এগিয়ে যাওয়া সম্ভব হবে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হবে অসংখ্য মানুষের। তৈরিকৃত পণ্যের মাধ্যমে নারীরাও এগিয়ে যাবে বিশ্বের দরবারে।কর্মসংস্থানের পাশাপাশি বেকারত্ব দূর হবে অনেকের।

বাসুলি এলাকায় গড়ে ওঠা ‘রংজুট বিডি’ নামে একটি প্রতিষ্ঠানটি সম্পর্কে খানসামা উপজেলার যুব কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘যে কোন প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব যদি উদ্যোক্তার মনোবল স্বচ্ছ ও উদ্যমযুক্ত থাকে। এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। অনেক নারী এখানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। তারা স্বাবলম্বী হচ্ছেন। আমরা যথাযথ সহযোগিতা করার চেষ্টা করছি।’

সরেজমিনে গিয়ে কথা হয় এই প্রতিষ্ঠানে কর্মরত বেশ কয়েকজন নারীর সাথে। খানসামা উপজেলার ১ নং আলোকঝাড়ী ইউনিয়নের বাসিন্দা শান্তিবালা জানালেন, ‘আগে অভাব আছোলো। সংসারে কষ্ট ছিল। গত ৩ মাস ধরে এখানে কাজ করি অভাব দূর হইচ্ছে। ভাগ্য খুলিছে, এখন পেট ভরে খাইতে পারছি বাড়ির সকলে।’

কর্মসংস্থানে স্বাবলম্বী হয়ে ওঠা এ প্রতিষ্ঠানে কর্মে ব্যস্ত থাকা চল্লিশোর্ধ বয়সের আরেক নারী মোসলেমা জানালেন,‘স্যার এখন ভালোই আছি। কাম পাইছি, খাবার পাছি। আর কেহো আঙ্গুল তুলি খারাপ কিছু কহিবা পারে না। এখন সন্মান হইছে।’

Previous Post

আয়ানের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ, অনুমোদনহীন হাসপাতাল বিষয়ে হুঁশিয়ারি

Next Post

সংবিধান অনুযায়ী নির্বাচন, শপথ ও মন্ত্রিসভা গঠিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

Next Post
অ্যাটর্নি জেনারেল সংবিধান অনুযায়ী নির্বাচন ও মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান অনুযায়ী নির্বাচন, শপথ ও মন্ত্রিসভা গঠিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইন এর জন্য হুব্বা সিনেমার নতুন পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

মোশাররফের যে ছবি দেখে আপ্লুত ছিলেন ‘হুব্বা’ নির্মাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT