চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাক-সিরিয়ায় ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 পূর্বাহ্ন 16, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
আকাশে ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য, ধোঁয়া ও বিস্ফোরণের ধরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাক ও সিরিয়ার বিভিন্ন স্থাপনায় ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় কুর্দি’র ব্যবসায়ী পেশরাও দিজায়িসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত ছয়জনকে গুরুতর আহত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ১৬ জানুয়ারি ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু স্থানগুলোর মধ্যে ইসরায়েলের ‘গোয়েন্দা সদরদপ্তর’ রয়েছে বলেও জানিয়েছে ইরান।

প্রতিবেদনে বলা হয়, সোমবার গভীর রাতে সিরিয়া এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

কুর্দিস্তান সিকিউরিটি কাউন্সিল জানায়, ইরান কয়েকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রখ্যত কুর্দি ব্যবসায়ী পেশরাও দিজায়িসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন।

আইআরজিসির উদ্ধৃতি দিয়ে ইরানের বার্তা সংস্থা আইআরএনএ জানায়, আইআরজিসি ইরাকের কুর্দিস্তান সদরদফতরে ও ইসরায়েলের মোসাদের গোয়েন্দা সদরদফতরে হামলা চালিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, সিরিয়া ও ইরাকে একটি ‘গোয়েন্দা সদর দপ্তর’ এবং ‘ইরান-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর সমাবেশ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে।

আকাশে ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য, ধোঁয়া ও বিস্ফোরণের ধরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র এই হামলার নিন্দা জানিয়েছে। হামলাটিকে ‘বেপরোয়া’ বলেও অভিহিত করেছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র আজ ইরবিলে ইরানের হামলার তীব্র নিন্দা করে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। আমরা ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র হামলার বিরোধিতা করি, যা ইরাকের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।’ তবে ক্ষেপণাস্ত্র হামলাটিতে মার্কিন কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি, যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের শব্দটি ৪০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। ওই এলাকাটির কাছেই রয়েছে মার্কিন কনস্যুলেট। আবাসিক এলাকাও আছে সেখানে।

Tags: ইরানের ক্ষেপণাস্ত্র হামলাইসরায়েলের গোয়েন্দা সংস্থাগোয়েন্দা সংস্থা
Previous Post

শিক্ষাক্রম বিষয়ে জনস্বার্থে যে বার্তা দিল শিক্ষা মন্ত্রণালয়

Next Post

রোনালদো দেননি ভোট, যাদের দিলেন মেসি-এমবাপে

Next Post
রোনালদো, মেসি ও এমবাপে ফুটবল মাঠে প্রতিযোগিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো দেননি ভোট, যাদের দিলেন মেসি-এমবাপে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বুয়েট ও প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT