চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অসময়’ এর ভিন্নধর্মী প্রচারণা, গুণীজনদের হাতে পোস্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 15, জানুয়ারি 2024
in বিনোদন
A A
গুণীজনদের হাতে পোস্টার প্রদর্শন, চ্যানেল আই অনলাইন প্রচারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অসময়’। তারকাবহুল এ ফিল্মটিতে সমাজের এই সময়ের গল্পগুলো উঠে আসবে। বঙ্গ প্রযোজিত ফিল্মটি মুক্তির আগে জোর প্রচারণা চালাচ্ছে টিম ‘অসময়’।

সেই প্রচারণায় অংশ হিসেবে কনটেন্টটির পোস্টার তুলে দেওয়া হয় চ্যানেল আই এর বার্তা প্রধান কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের হাতে। পাশাপাশি মঙ্গলবার এর জমকালো প্রিমিয়ার অনুষ্ঠানিত হবে। সেই অনুষ্ঠানের দাওয়াতপত্র প্রদান করা হয়।

এসময় চ্যানেল আই ভবনে এসেছিলেন বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান, হেড অব কনটেন্ট আলী হায়দার। তারা জানান, যাদের আমরা দাওয়াত পত্র দিয়ে প্রিমিয়ারের আমন্ত্রণ জানাচ্ছি তারা সমাজের অল রেসপেক্টেড পারসন। যেহেতু আমরা এই সময়ের গল্প বলছি তাই আমাদের এই সময়ের চারপাশের সম্মানিত মানুষদের সঙ্গে রাখতে চাচ্ছি। এ কারণে তাদের কাছে দাওয়াতপত্র এবং অসময়’র আমন্ত্রণ পত্র পৌঁছে দিচ্ছি।

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং সাংসদ মাশরাফি বিন মর্তুজা, চলচ্চিত্র পরিচালক সমিতির শাহীন সুমন, শাহীন কবির টুটুল, প্রযোজক কিবরিয়া লিপু, শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান, মাছরাঙ্গা টিভি, এটিএন বাংলা, নাট্যজন সারা যাকের, কথা সাহিত্যিক আনিসুল হকদের কাছে পৌঁছে যায় এই পোস্টার।

পোস্টার ও ট্রেলার দিয়ে নজর কেড়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অসময়’। ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে ১৮ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে এটি। সমাজ ও এই সময়ের গল্প নিয়ে নির্মিত কমেডি ও কোর্ট রুম ড্রামা ঘরানার এই ওয়েব ফিল্মটি মুক্তির আগেই প্রি-বুকিং শুরু হয়েছে।

আগামী ১৫ জানুয়ারির মধ্যে বঙ্গ-এর ওয়েবসাইট অথবা অ্যাপে ঢুকে অগ্রিম বুকিং করে রাখলে দর্শকরা পাবেন বড়পর্দায় সবার আগে ‘অসময়’ দেখার সুযোগ। তাসনিয়া ফারিণ ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মনিরা মিঠু, রুনা খান, শাশ্বত দত্ত, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে

Tags: অসময়ইন্তেখাব দিনারইরেশ যাকেরকাজল আরেফিন অমিজিয়াউল হক পলাশতারিক আনাম খানমনিরা মিঠুরুনা খানশরাফ আহমেদ জীবনশাইখ সিরাজশাশ্বত দত্তশিমুল শর্মা
Previous Post

ফালতু স্ক্রিপ্টে কাজ করতে চাইনা: অ্যালেন শুভ্র

Next Post

প্রধানমন্ত্রীকে মিশরের প্রেসিডেন্টের অভিনন্দন

Next Post
প্রধানমন্ত্রী ও মিশরের প্রেসিডেন্টের ছবি, আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে মিশরের প্রেসিডেন্টের অভিনন্দন

ক্র‍্যাবের নেতৃস্থানীয় সদস্যরা একত্রিত, ছবি তোলা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্র‍্যাবের নেতৃত্বে কামরুজ্জামান-সিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT