চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার শীতে গাজার জনজীবন বিপন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 15, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
শীতের আবহাওয়ায় গাজা শিশুদের জীবন দুর্বিষহ, তারা খাবার ও আশ্রয়ের জন্য সংগ্রাম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের হাজারও বোমা হামলার মধ্যে বাঁচা-মরার লড়াই করছেন ফিলিস্তিনিরা। ছিল ক্ষুধার যাতনা, চিকিৎসার অভাব আরও অনেক কিছু। এরই মধ্যে নতুন করে যোগ হয়েছে তীব্র শীত।

প্রচণ্ড শীত গাজার জনজীবনকে আরও বিপন্ন করে তুলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী বৃদ্ধ এবং শিশুরা।

গাজায় ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে ইসরায়েল। এর মধ্যেই বোমা হামলা চলছে। খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার মত মৌলিক অধিকার থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা। এরই মধ্যে প্রবেশ করেছে শীত। নাকাল হয়ে পড়েছে গাজার বাস্তুচুত ফিলিস্তিনিদের জীবন।

লাখ লাখ বাস্তুচুত মানুষ খোলা জায়গায় টিকে থাকতে আরও বেশি সংগ্রাম করছেন। গাজার ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্বনেতাদের কার্যকর কোন পদক্ষেপ দেখা না গেলেও, এরই মধ্যে ইসরাইলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার মামলার প্রশংসা করছে বিশ্ববাসী।

ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার গণহত্যা মামলার কার্যক্রম শুরু হয়েছে। সাউথ আফ্রিকার সমর্থনে বিবৃতি জারি করে একত্ব প্রকাশ করেছে বেশ কয়েকটি দেশ। সোমবার নতুন দেশ হিসেবে যোগ হয়েছে বাংলাদেশের নাম। এর আগে ৩০ ডিসেম্বর সাউথ আফ্রিকার মামলার পক্ষে সমর্থন জানায় অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ (ওআইসি)।

এরপর সাউথ আফ্রিকাকে পর্যায়ক্রমে সমর্থন জানিয়েছে অন্যরা। ২ জানুয়ারী মালয়েশিয়া, ৩ জানুয়ারী তুরস্ক, এবং ৪ জানুয়ারী সমর্থন জানায় জর্ডান।

গত রোববার ল্যাটিন আমেরিকার প্রথম দেশ হিসেবে সমর্থন জানিয়েছে বলিভিয়া। গত মঙ্গলবার সমর্থন জানায় মালদ্বীপ, নামিবিয়া ও পাকিস্তান। বুধবার দক্ষিণ আফ্রিকার মামলার জন্য তাদের সমর্থন নিশ্চিত করেছে আরব লীগ। ওই দিনই কলম্বিয়া এবং ব্রাজিলও তাদের সমর্থনের কথা জানায়।

Tags: ইসরায়েলগাজাফিলিস্তিনযুদ্ধশীতহামাস
Previous Post

খালেদা জিয়ার মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে: রিজভী

Next Post

চীনে সোংহুয়া নদীর স্নো পার্ক দেখতে দর্শনার্থীদের ভিড়

Next Post
চীনে সোংহুয়া নদীর স্নো পার্কে দর্শনার্থীরা উপভোগ করছে আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে সোংহুয়া নদীর স্নো পার্ক দেখতে দর্শনার্থীদের ভিড়

বিমান ককপিটে যাত্রী ও পাইলটের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় পাইলটকে ঘুষি মারলেন যাত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT