পাঁচ বছর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন শেষে নিজেদের দীর্ঘদিনের পরিচিত কর্ম এলাকা সুপ্রিম কোর্টে ফিরলেন অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এবং অ্যাডভোকেট মাহবুব আলী। তারা বললেন, দীর্ঘদিন আইন পেশায় থেকে মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব পালনও উপভোগ করেছেন তারা।







