চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ক্রু-ব্যাটারি খাইয়ে প্রেমিকের সন্তানকে হত্যার অভিযোগ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 14, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক
A A
পুলিশের সঙ্গে আটক নারী ও পুরুষের ছবি, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে এক নারীর বিরুদ্ধে তার প্রেমিকের বাচ্চাকে ব্যাটারি, স্ক্রু এবং নেইলপলিশ রিমুভার খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহে অভিযুক্ত ২০ বছর বয়সী অ্যালেসিয়া ওয়েনসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি গত বছরের জুনে তার প্রেমিকের ১৮ মাস বয়সী মেয়ে আইরিস রিটা আলফেরারকে হত্যা করেছিলেন। ময়নাতদন্তে শিশুটির রক্তে অ্যাসিটোনের অতিরিক্ত মাত্রার উপস্থিতি পাওয়া গিয়েছিল।

অ্যাটর্নি জেনারেল হেনরি বলেছেন, এই মামলার বিবরণ খুবই হৃদয়বিদারক। অভিযুক্ত একটি সম্পূর্ণ অসহায় শিশুর ক্ষতি করার জন্য বেশ কিছু কৌশল অবলম্বন করেছেন এবং হত্যার পর তদন্তকারীদের নানানভাবে বিভ্রান্ত করেছেন। অ্যালেসিয়া ওয়েনস হত্যার আগে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসগুলো শিশুর ওপর কী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তা নিয়ে গবেষণাও করেছিলেন।

২০২৩ সালে ২৫ জুন আইরিসের বাবা বেইলি জ্যাকবি দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি অ্যালেসিয়ার কাছ থেকে একটি ফোন পান। ফোন অ্যালেসিয়া জ্যাকবকে জানান যে, আইরিস অসুস্থ হয়ে পড়েছে। জ্যাকব সাথে সাথে তার বাসায় ফিরে যান এবং দেখতে পান যে, আইরিস সম্পূর্ণ অচেতন হয়ে পড়ে আছে। তিনি দেরি না করে সাথে সাথেই ৯১১-এ কল করেন। এরপর শিশুটিকে চিকিৎসার জন্য নিউ ক্যাসেলের ইউপিএমসি জেমসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর প্রায় এক ঘণ্টা পর তাকে পিটসবার্গের ইউপিএমসি চিলড্রেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তির ৪ দিন পর দেহের কয়েকটি অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে গেলে মারা যান আইরিস।

আইরিস তার মা এমিলি আলফেরা এবং তার দাদা-দাদীর সাথে থাকতেন। ঘটনার সময় আইরিস তার বাবার সাথে দেখা করতে এসেছিল। অ্যালিসিয়া পুলিশকে জানিয়েছিল, আইরিস বিছানা থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, শিশুটিকে মৃত্যুর আগে বোতাম-আকৃতির ব্যাটারি এবং একটি ধাতব স্ক্রু, নেইলপলিশ রিমুভারসহ অসংখ্য জল পুঁতি (ম্যাজিক বল) খাওয়ানো হয়েছিল।

পুলিশ অ্যালিসিয়ার ফোন অনুসন্ধান করে দেখতে পায়, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে, তিনি এই উপাদানগুলো সম্পর্কে গুগলে অনুসন্ধান করেছিলেন যে জলের পুঁতি, ব্যাটারি, স্ক্রু এবং নেইলপলিশ রিমুভার কীভাবে একটি শিশুর গুরুত্বর ক্ষতি করতে পারে বা মৃত্যুর কারণ হতে পারে।

ময়নাতদন্তের ফলাফল এবং তদন্তকারীদের রিপোর্ট হাতে পাওয়ার পরই অ্যালিসিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

Tags: প্রেমিকব্যাটারিহত্যা
Previous Post

নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বৈশ্বিক চাপ নেই: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

আগুন দিয়ে মানুষ হত্যাকারীদের ছাড় নেই: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক চাপের কথা উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুন দিয়ে মানুষ হত্যাকারীদের ছাড় নেই: প্রধানমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নের ধারাবাহিকতায় উত্তম সেবা দিতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রতিশ্রুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT