চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান-কবিতা-স্মৃতিচারণে গোলাম মোহাম্মদ ইদুকে স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 12, জানুয়ারি 2024
in বিনোদন
A A
গোলাম মোহাম্মদ ইদু স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও কবিতা পাঠ. Channel i News - চ্যানেল আই নিউজ

সশ্রদ্ধ চিত্তে, গান-কবিতা-আলোচনা ও স্মৃতিচারণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক সভাপতি, শিল্পী-সংগ্রামী গোলাম মোহাম্মদ ইদু-কে স্মরণ করলো উদীচী।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ইদুকে নিয়ে স্মরণ সভা আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ স্মরণসভায় উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদসহ ঢাকায় অবস্থিত বিভিন্ন শাখা সংসদের শিল্পী-কর্মীরা। এতে আরও উপস্থিত ছিলেন উদীচী ছাড়াও জীবনের বিভিন্ন পর্যায়ে যেসব সংগঠনের সাথে গোলাম মোহাম্মদ ইদু সম্পৃক্ত ছিলেন সেসব সংগঠনের প্রতিনিধিরা।

এদিন শোকসংগীতের মাধ্যমে শুরু হয় স্মরণ সভার কার্যক্রম। এরপর উদীচীর শিল্পীরা সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’ এবং ‘সংগ্রাম থেমে গেছে বলে কে, বলে কে’ গান দু’টি। এরপর গোলাম মোহাম্মদ ইদু-এর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান-এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব। এ পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোলাম মোহাম্মদ ইদু-এর সভাপতিত্বের সময় উদীচীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী ও বর্তমান সহ-সভাপতি হাবিবুল আলম। এরপর গোলাম মোহাম্মদ ইদু-এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন তার সন্তান আনিসুল কবির অসীম, সিপিবির সভাপতি কমরেড শাহ আলম, সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঘাতক দালাল নির্মূল কমিটির ম. হামিদ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র-এর আব্দুল মালেক, বিশিষ্ট শিশু সাহিত্যিক, ছড়াকার আখতার হুসেন, ছায়ানট-এর নির্বাহী সদস্য মফিদুল হক, মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম এবং উদীচীর সহ-সভাপতি মাহমুদ সেলিম।

আলোচনা পর্বে বক্তারা বলেন, আনুষ্ঠানিকভাবে উদীচী প্রতিষ্ঠিত হওয়ারও প্রায় এক দশক আগে শিল্পী-সংগ্রামী-কৃষক নেতা সত্যেন সেন একটি গানের দল গঠন করেন। সেই গানের দলের অন্যতম সদস্য ছিলেন গোলাম মোহাম্মদ ইদু। পরবর্তীতে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর উদীচী আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলে তিনি প্রথম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হন। এছাড়া, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্বও পালন করেন গোলাম মোহাম্মদ ইদু। শেষ বয়সে শারীরিক নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও উদীচীর ছোট-বড় যেকোন কর্মসূচিতে ছুটে আসতেন গোলাম মোহাম্মদ ইদু। উদীচীর সব বয়সী শিল্পী-কর্মীর জন্যই তিনি প্রকৃত অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

গোলাম মোহাম্মদ ইদুর স্মরণে অনুষ্টানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ সন্ধ্যায় গোলাম মোহাম্মদ ইদু-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে মোবাতি প্রজ্জ্বলন করা হয়। বক্তারা আরো বলেন, নিভৃতচারী সাংস্কৃতিক সংগঠক গোলাম মোহাম্মদ ইদু ছিলেন উদীচীর সকল স্তরের শিল্পী-কর্মীদের প্রকৃত অভিভাবক। অসাম্প্রদায়িক, সাম্যবাদী সমাজ বিনির্মাণের যে আদর্শকে ধারণ করে তিনি আজীবন লড়াই করে গেছেন, সেই আদর্শ প্রতিষ্ঠায় উদীচী অবিচল থাকবে। তার মতো আজীবন বিপ্লবী মানুষকে হারানো দেশের সংস্কৃতি জগতের জন্য বড় ক্ষতি। শারীরিকভাবে না থাকলেও মানসিক শক্তি হয়ে উদীচীর সব লড়াই-সংগ্রামে থাকবেন গোলাম মোহাম্মদ ইদু। তার আদর্শ ও চেতনাকে ধারণ করেই উদীচী পথ চলবে। স্মরণ সভা সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

আলোচনার ফাঁকে ফাঁকে ইদু ভাইয়ের পছন্দের সম্মেলক ও একক গান এবং আবৃত্তি পরিবেশন করেন উদীচীর এবং আমন্ত্রিত শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন মায়েশা সুলতানা ঊর্বি এবং জয়া সেন গুপ্তা। এছাড়া, দলীয় আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা।

১৯৩৭ সালের ২৫ ফেব্রুয়ারি জন্ম নেয়া গোলাম মোহাম্মদ ইদু, দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিল রোগের সাথে লড়াই করছিলেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Tags: আলোচনাউদীচীকবিতাগানগোলাম মোহাম্মদ ইদুলিড বিনোদনস্মরণ সভা
Previous Post

ভারতে সিনেমার মানুষদের মালদ্বীপ বয়কটের ডাক

Next Post

এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফেভারিট কারা

Next Post
ফুটবল ম্যাচে খেলোয়াড় ও কোচের হাসিমুখের ছবি, বাংলাদেশ ও এশিয়ান ফুটবল. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফেভারিট কারা

ভুয়া ডাক্তারকে গণপিটুনী ও জুতাপেটা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT